বৃষ্টির দিনে বদলে যায় সৌন্দর্যচর্চার রুটিন। কদম, পদ্ম, বেলি কিংবা শাপলা ফুলগুলো সৌরভ ও স্নিগ্ধতা ছড়ানোর পাশাপাশি জায়গা করে নেয় আধুনিক ত্বকযত্নেও। লিখেছেন সায়মন
বর্ষা মানেই অবিরাম সৌন্দর্য ছড়িয়ে থোকা থোকা
ফুটে থাকা কদম। ভেজা জানালার পাশে একগুচ্ছ বেলি। বিল-ঝিল, পুকুরভরা শাপলা। জল থেকে
মাথা তুলে থাকা পদ্ম। বাংলাদেশের ঋতুচক্রে এই ফুলগুলোর স্থান শুধু নান্দনিকতায় নয়,
স্মৃতিরোমন্থনেও। মা-খালাদের খোঁপা, গ্রামের উঠোন, বর্ষার বিকেল— সবকিছুতেই যেন ফুলের
অনিবার্য উপস্থিতি। সৌন্দর্যচর্চার ইতিহাসেও পুষ্পের গল...