Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় পাখি সব করে রব

প্রাণিকুলে আদুরে বাবা

আরিফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৫৭
প্রাণিকুলে আদুরে বাবা

বাবার আদর পেলে তোমরা যেমন একদম গলে যাও, তেমনি বাবাও সন্তানের আদরে শিশুদের মতো খলবল করেন! প্রাণিকুলেও বাচ্চাদেরকে ভালোবাসার নমুনা অনেক। ন্যাশনাল জিওগ্রাফিক থেকে তথ্য নিয়ে এমন কয়েকটি বাবার গল্প জানাচ্ছেন আরিফুল ইসলাম

পেঙ্গুইন

‘কোট পরা ভদ্রলোক’ নামে খ্যাতি আছে পেইঙ্গুইনের। এই পাখির বাস দক্ষিণ মেরুতে। সাদা বরফের ওপর ওরা যখন টুকটুক করে হেঁটে বেড়ায়, দেখতে সত্যি মানুষের মতো মনে হয়। ওদের সমাজে একটা দারুণ নিয়ম আছে। ডিম পাড়ার পর মা পেঙ্গুইন লম্বা সময়ের জন্য পরিবার ছেড়ে দূরে চলে যায় খাবারের খোঁজে। এ সময়ে বাবা পেঙ্গুইন খুব যত্ন নিয়ে নিজের পায়ের ওপর রেখে সেই ডিমে তা দেয়। পরের দুই মাস ধরে, অর্থাৎ ডিম ফুটে বাচ্চা বের হওয়ার আগপর্যন্ত এ দায়িত্ব বাবাই সামলায়। এ সময়ে অন্য কোনো কাজ এমনকি খাওয়াদাওয়াকেও পাত্তা দেয় না সে। মা পেঙ্গুইন ফেরার আগেই যদি ডিম ফুটে ফুটফুটে পেঙ্গুইন ছানা জন্মে যায়, তাহলে সেই বাচ্চার লালনপালনও বাবাই করে।

পুঁচকে বানর

ইংরেজিতে ওদের কেতাবি নাম কমন মারমোসেট। পিগমি মারমোসেট নামেও ডাকে অনেকে। একেবারেই পুঁচকে আকারের বানর। এই প্রাণীর বাচ্চারা জন্মানোর পরপরই তাদের সেবায় হাজির হয় বাবা। এরপর শাবকগুলোর প্রথম দুই সপ্তাহ কাটে বাবার পিঠে চড়ে। এ বানর ছানাগুলোর খাওয়াদাওয়া যদিও মা নিশ্চিত করে; কিন্তু বড় হওয়ার আগপর্যন্ত অন্য যেকোনো প্রয়োজনে এরা সবার আগে বাবার কাছেই ছুটে যায়। বাবা বানরও সব ফেলে সাড়া দেয় সেই ডাকে।

লাল শিয়াল

জন্মের পর প্রথম তিন মাস গর্তেই জীবন কাটে রেড ফক্সের। তারপর এই শাবকগুলো নিজেদের বাবা-মায়ের নাকের ডগায়, বাইরের দুনিয়ায় বিচরণ করতে শেখে। সেটি অবশ্য ওই গর্তের আশপাশেই। তারপর আরেকটু বড় হয়ে গেলে খাদ্য সংগ্রহের অভিযানে নামে। সেই অভিযাত্রায় এই শাবকদের পথ দেখায় তাদের বাবা। ওদের শিকার করার দক্ষতা, দৌড়ানোর গতি এবং আচার-আচরণে তখনো অনেকটুকু আনাড়িপনা স্বভাবতই থেকে যায়। বাবা শিয়াল তখন বাচ্চাদের হাতেকলমে শিখিয়ে দেয়, কখন কী করতে হবে।

পেঙ্গুইনপুঁচকে বানরলাল শিয়ালন্যাশনাল জিওগ্রাফিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    ২৮ আগস্ট ২০২৬, ১৩:১০

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    ২৮ আগস্ট ২০২৬, ২০:০৩

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ২৮ আগস্ট ২০২৬, ১২:১০

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    ২৮ আগস্ট ২০২৬, ১৫:৪৩

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ২৮ আগস্ট ২০২৬, ১৪:৪২

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৪০

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:০৮

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    ২৮ আগস্ট ২০২৬, ২১:৪৭

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    advertiseadvertise