অ্যান্টার্কটিকা, পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত বরফে ঢাকা এক অপরূপ সৌন্দর্যের মহাদেশ। পেঙ্গুইন, সিল এবং নানান সামুদ্রিক প্রাণীর অনন্য আবাসস্থল। কিন্তু হঠাৎ একদিন দিনের শুরু হতেই সেখানকার পেঙ্গুইনগুলো লক্ষ্য করবে, তাদের বরফের রাজ্যে কিছু একটা গড়বড় হয়েছে। চারদিকে বরফ আছে ঠিকই, কিন্তু কিছু বরফ গলে পরিণত হচ্ছে পানিতে। সমুদ্রও যেন একটু একটু করে বাড়িয়ে নিচ্ছে জায়গা। পেঙ্গুইনদের হাতে অবশ্য কোনো আবহাওয়ার অ্যাপ নেই। সুযোগ নেই জরুরি বৈঠক ডাকারও! তবে মানুষের হাতে আছে বিজ্ঞান, গবেষণা, আর ভুল শুধরে ন...