Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় পাখি সব করে রব

গল্পটা শেষ করে জিতে নাও পুরস্কার

  • তোমাদের জন্য একটা গল্প লিখতে শুরু করেছিলেন শিল্পীপাখি ধ্রুব এষ। একটুখানি লিখে আর শেষ করতে পারেননি। তার লেখা গল্পের শুরুটা নিচে ছেপে দিলাম। বাকিটা তোমরাই শেষ করে পাঠাও, যে যার মতো। যার গল্প বেশি মজার হবে, তার জন্য থাকছে বিশেষ পুরস্কার। সঙ্গে আরও চমকও!
ধ্রুব এষ
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:০৯
গল্পটা শেষ করে জিতে নাও পুরস্কার

ছবি এঁকেছেন রজত

ফিউ ও চিঁউ চিঁউ

ফিউ ঘুমিয়ে পড়েছিল।

শীত কি শীত পড়েছে সেবার।

মজন্তালী সরকার ছয় দিন আগে মাইকিং করে গিয়েছিল, ‘হুক্কা হুয়া! হুক্কা হুয়া হুয়া!’

মজন্তালী সরকার শিয়াল। ফিউ শিয়ালদের ভাষা বোঝে। মজন্তালী সরকার মাইকিং করেছে, এ বছর

বেজায় শীত পড়বে। বিগত চল্লিশ বছরের মধ্যে এত শীত পড়ে নাই।

ও বাবা গো! ও মা গো!

ফিউ সেই ঘুমিয়ে পড়েছিল।

পরের বছর আরও শীত পড়ল। মজন্তালী সরকার মাইকিং করল, ‘বিগত একচল্লিশ বছরের মধ্যে এত শীত পড়ে নাই।’

পরের বছর আরও শীত পড়ল। মজন্তালী সরকার মাইকিং করল, ‘বিগত বেয়াল্লিশ বছরের মধ্যে এত শীত পড়ে নাই।’

এই শীতের পর ফিউ ঘুম থেকে উঠল। মাঝখানে দুই শীত পার হয়ে গেছে, হুঁশ নাই। ফিউ দেখল, তার চুল-গোঁফ-দাড়ি অনেক লম্বা হয়ে গেছে। দাড়ি মনে হয় আট হাত লম্বা, চুল মনে হয় ছয় হাত লম্বা, গোঁফ মনে হয় দুই হাত লম্বা হয়ে গেছে।

ঘরে চিঁউ চিঁউ করে অনেক পাখির ছানা ডাকছে। ঘরে না, ফিউয়ের দাড়িতে। ফিউ তাতে খুশিই হলো। নিঃসন্দেহে পাখির ছানাদের ভালোবাসে সে। কিছু পাখি ফিউয়ের দাড়িতে বাসা করে আছে ছানাপোনা নিয়ে। ফিউ সেই পাখিদের দেখল। খুবই চিন্তিত চোখ-মুখ করে আছে তারা। হলুদ ঠোঁট সবুজ একটা পাখি বলল, ‘কিরিক! কিরিক!’ ফিউ পাখিদের ভাষাও বোঝে। এই যে হলুদ ঠোঁট সবুজ পাখি ‘কিরিক! কিরিক!’ করল, তার মানে হলো সে ফিউকে বলল, ‘ধন্যবাদ ফিউ।’

ফিউ বলল, ‘ধন্যবাদ কেন হে?’

হলুদ ঠোঁট সবুজ পাখি বলল, ‘আমরা অনেক পাখি/ তোমার দাড়িতে থাকি।’

ফিউ বলল, ‘ও বাবা! তুমি কি কবি?’

হলুদ ঠোঁট সবুজ পাখি বলল, ‘সোম, শনি, রবি/ সকলেই কবি।’

ফিউ তারিফ করল, ‘বাহ! বাহবা!’

কমলা একটা পাখি, চশমা পরে আছে, বলল, ‘ও এই দাড়ি জগতের বিবেকস্বরূপ।’

হলুদ একটা পাখি বলল, ‘জাগ্রত কণ্ঠস্বর।’

নীল একটা পাখি বলল, ‘প্রাতঃস্মরণীয় কবি, সন্দেহ নাই।’

হলুদ ঠোঁট সবুজ রঙের কবি পাখি কাঁচুমাচু হলো। লজ্জা পেয়ে গেছে এত রকমের কথায়। কোনোরকমে বলল, ‘হতে চেয়েছিলাম ছবি/ হয়ে বসে আছি কবি/ চিঁউ চিঁউ/ তুমি কে ফিউ?’

ফিউ বলল, ‘আমি ফিউ।’

ফিউ? ফিউ কে?

তিন শীতকাল ঘুমিয়ে উঠেছে!

ফিউ কি মানুষ?

ফিউ কি পাখি?

ফিউ কি দানব?

ফিউ কি অ্যালিয়েন?

ফিউ কি ভূত?

হলুদ ঠোঁট সবুজ রঙের কবি পাখি বলল, ‘চিঁউ চিঁউ! চিঁউ চিঁউ!’

মানে কী এর?"

—যেমনটা বলেছিলাম, ধ্রুবপাখি এইটুকুই লিখেছেন। এবার তোমাদের পালা। গল্পটা শেষ করে নিজের নাম, বয়স, স্কুলের নাম, যোগাযোগের ঠিকানা ও অভিভাবকের ফোন নাম্বারসহ পাঠিয়ে দাও আমাদের কাছে। ঠিকানা তো জানোই, তবু আবার বলে দিচ্ছি—

ডাকপাখি
পাখি সব করে রব
আগামীর সময়
ইডিবি ট্রেড সেন্টার (সপ্তম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

গল্প
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৮

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১৭

    ‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ

    ‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    ২৩ আগস্ট ২০২৬, ০৭:৩০

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    advertiseadvertise