Agamir Somoy E-Paper
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কুহক

এল কাস্তিলোর ভুতুড়ে নারী

অলকানন্দা রায়
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:২৮
এল কাস্তিলোর ভুতুড়ে নারী

এল কাস্তিলো

বিকালের শেষ আলোটা ফিকে হয়ে আসতেই বদলে যেতে থাকে বাতাস। মায়া নগরী এল কাস্তিলোর পাথরের সিঁড়িগুলো হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে ওঠে। ঠিক তখনই ওপরে, সিঁড়ির এক বাঁকে দেখা যায় তাকে। সাদা ধবধবে পোশাক, পিঠ বেয়ে নেমে এসেছে লম্বা কালো চুল। নিঃশব্দ পায়ে সে ধীরে ধীরে ওপরে ওঠে। কেউ কাছে যেতে চাইলে মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে যায় সেই ছায়া শরীর।

মধ্য আমেরিকার দেশ বেলিজের স্যান ইগনাসিও শহরের কাছে মোপান নদী পেরিয়ে এই প্রাচীন শহর জুনানতুনিচ। স্থানীয় মায়া ভাষায় ‘জুনানতুনিচ’ শব্দের অর্থ পাথুরে নারী। আর এই পুরো রহস্যের কেন্দ্রবিন্দু ৪০ মিটার উঁচু পিরামিড ‘এল কাস্তিলো’। খ্রিস্টীয় দ্বিতীয় থেকে দশম শতাব্দীর মধ্যে এটি ছিল এক সমৃদ্ধ কেন্দ্র, যা পরে খরার কারণে পরিত্যক্ত হয়। উনিশ শতকের শেষদিকে টমাস গেন নামের গবেষক এটি আবিষ্কার করেন।

তবে ইতিহাসের চেয়েও গা শিউরে ওঠা এর রহস্য। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে এই ধ্বংসস্তূপে এক নারীর অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। পর্যটকের অভিজ্ঞতা অনুযায়ী, হঠাৎ করেই পুরো জঙ্গলের পাখির ডাক, বাতাসের শব্দ একদম স্তব্ধ হয়ে যায়। তারপরই কাঁধের কাছে অনুভূত হয় কারও বরফশীতল দীর্ঘশ্বাস!

এক প্রত্নতাত্ত্বিক দলের অভিজ্ঞতা আজও স্থানীয়দের মুখে মুখে ঘোরে। গভীর রাতে এল কাস্তিলোর চূড়া থেকে রক্তহিম করা এক কান্নার সুর ভেসে আসছিল। টর্চের আলো ফেলতেই তারা দেখেন, রক্তবর্ণ চোখে এক নারী নিচে তাকিয়ে অট্টহাসি হাসছে! ভয়ে তারা তড়িঘড়ি নামতে গেলে সিঁড়িতে অদৃশ্য এক শক্তি তাদের ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। একাধিক পর্যটক দাবি করেছেন, লালচে চোখ মেলে ছায়ামূর্তিটি পিরামিডের চূড়া থেকে একদৃষ্টে নিচের দিকে তাকিয়ে থাকে। অনেকে ছবি তুলতে গিয়ে ফ্রেমে কোনো মানুষের অবয়ব পাননি; পেয়েছেন কেবল এক বীভৎস ছায়া।

গবেষকরা একে মানসিক দৃষ্টিভ্রম বা লোককথা বললেও কেন শত শত বছর ধরে ভিন্ন ভিন্ন সময়ের মানুষ ঠিক একই ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন— তার উত্তর বৈজ্ঞানিক ব্যাখ্যায় মেলে না।

এল কাস্তিলোভুতুড়ে নারী
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    ২৫ জুলাই ২০২৬, ০০:০৫

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    ২৫ জুলাই ২০২৬, ০০:৩৭

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    ২৫ জুলাই ২০২৬, ০০:৪৪

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    ২৫ জুলাই ২০২৬, ০০:৫৪

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    ২৫ জুলাই ২০২৬, ০১:৩১

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    ২৫ জুলাই ২০২৬, ০১:১৬

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    ২৫ জুলাই ২০২৬, ০১:৫১

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    ২৫ জুলাই ২০২৬, ০২:৫৩

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    ২৫ জুলাই ২০২৬, ০২:৪৫

    অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা

    অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা

    ২৫ জুলাই ২০২৬, ০৩:১০

    আবারও একসঙ্গে

    আবারও একসঙ্গে

    ২৫ জুলাই ২০২৬, ০৩:১০

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৫ জুলাই ২০২৬, ০৩:০৮

    নেতৃত্বের অভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে : পানিসম্পদ মন্ত্রী

    নেতৃত্বের অভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে : পানিসম্পদ মন্ত্রী

    ২৫ জুলাই ২০২৬, ০৩:১৭

    মোহাম্মদপুরে এবার এসআইয়ের পিঠে ছুরি

    মোহাম্মদপুরে এবার এসআইয়ের পিঠে ছুরি

    ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৫

    পানিতে ডুবে মৃত্যুর ৯০ শতাংশই গ্রামাঞ্চলে

    পানিতে ডুবে মৃত্যুর ৯০ শতাংশই গ্রামাঞ্চলে

    ২৫ জুলাই ২০২৬, ০৪:০১

    advertiseadvertise