Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

সবজি ফলাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র!

সৈয়দ ফরহাদ
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৬
শেয়ার করুন:
সবজি ফলাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র!

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশেই কাচঘেরা গ্রিনহাউস

বিশাল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশেই কাচঘেরা গ্রিনহাউস। সেখানে সারি সারি গাছে ঝুলছে টমেটো, শসা আর স্ট্রবেরি। বাইরে বইছে শীতের হিমেল বাতাস, অথচ গ্রিনহাউসের ভেতর দিব্যি বেড়ে উঠছে গাছপালা। পারমানবিক বিদ্যুৎকেন্দ্র এবং গ্রিনহাউস, এই দুইয়ের যোগসূত্র কিন্তু বিদ্যুৎ নয়, তাপ। বিদ্যুৎ উৎপাদনের পর তাপের যে বড় একটি অংশ অব্যবহৃত থেকে যায়, সেটিই কাজে লাগানো হচ্ছে কৃষিকাজে।

চুল্লিতে ইউরেনিয়ামের বিভাজন ঘটিয়ে প্রচুর তাপ তৈরি করে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। সেই তাপেই পানি থেকে তৈরি হয় বাষ্প। বাষ্পের চাপে ঘোরে টারবাইন, উৎপন্ন হয় বিদ্যুৎ। এরপর পুরো প্রক্রিয়ার এক পর্যায়ে অতিরিক্ত তাপ অপসারণ করতে হয়। এই বাড়তি তাপের কিছু অংশ অন্য কাজে ব্যবহার করা সম্ভব। সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন দেশে শুরু হয়েছে কৃষিকাজের পরীক্ষা-নিরীক্ষা।

বিদ্যুৎকেন্দ্রের তাপে টমেটো-শসা
ফ্রান্সে এ ধরনের উদ্যোগ শুরু হয়েছিল বেশ আগে। ১৯৭২ সাল থেকে দেশটির পারমাণবিক শক্তি কমিশন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইডিএফ এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে বিদ্যুৎকেন্দ্রের বাড়তি তাপ কৃষিকাজে ব্যবহারের সম্ভাবনা নিয়ে কাজ শুরু করে। তাদের লক্ষ্য ছিল, অব্যবহৃত তাপ কাজে লাগিয়ে গ্রিনহাউসে ফসল উৎপাদনের খরচ কমানো।

শুধু গ্রিনহাউস নয়, খোলা মাঠেও ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তিএ উদ্যোগে গ্রিনহাউসের মাটি ও চারপাশের পরিবেশ উষ্ণ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। বিদ্যুৎকেন্দ্রের তাপ ব্যবহার করে গরম পানি সরবরাহ করা হতো। সেই পানির তাপ কাজে লাগিয়ে কয়েক হেক্টর জমিতে গড়ে তোলা হয় গ্রিনহাউস। সেখানে টমেটো, শসা, স্ট্রবেরি ও বিভিন্ন ধরনের ফুল উৎপাদনে ভালো ফল পাওয়া যায়।

শুধু গ্রিনহাউস নয়, খোলা মাঠেও ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি। মাটির নিচে পাইপ বসিয়ে তার মধ্য দিয়ে গরম পানি প্রবাহিত করে মাটির তাপমাত্রা বাড়ানো হয়। ফ্রান্সের ক্যাদারাশ এলাকায় এ পদ্ধতিতে অ্যাসপারাগাস, স্ট্রবেরি ও আলুর আগাম উৎপাদনেও ভালো ফল পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রেও হয়েছে টমেটো চাষ
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাড়তি তাপ দিয়ে কৃষিকাজের এমন পরীক্ষা হয়েছে যুক্তরাষ্ট্রেও। ১৯৭৮ সালে আলাবামার ব্রাউনস ফেরি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে তৈরি করা হয় প্রায় ০.২ হেক্টরের একটি পরীক্ষামূলক গ্রিনহাউস। সেখানে কেন্দ্রটির কনডেনসার থেকে বের হওয়া উষ্ণ পানি ব্যবহার করে টমেটো গাছের জন্য প্রয়োজনীয় তাপ সরবরাহ করা হয়।

১৯৭৯ সালে সেখানে চার ধরনের টমেটোর জাত লাগানো হয়। গ্রিনহাউসের দুটি অংশে বিদ্যুৎকেন্দ্রের উষ্ণ পানি দিয়ে তাপ দেওয়া হয়। আরেকটি অংশে ব্যবহার করা হয় প্রচলিত গ্যাসচালিত হিটার। এভাবে দুটি ব্যবস্থার কার্যকারিতা তুলনা করেন গবেষকেরা।

পরীক্ষায় দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রের উষ্ণ পানি ব্যবহার করেও টমেটো উৎপাদন সম্ভব। তবে প্রচলিত গ্যাসচালিত ব্যবস্থার তুলনায় সেখানে ফলন কিছুটা কম ছিল। অর্থাৎ প্রযুক্তিটি সম্ভাবনাময় হলেও আবহাওয়া ও পানির তাপমাত্রার মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।

শুধু সবজি নয়, চাষ হচ্ছে ধানও
ইতালিতেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাড়তি তাপ কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। দেশটির ট্রিনো ভেরচেল্লেসে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ৬ দশমিক ৫ হেক্টর জমিতে পরীক্ষামূলক কৃষি প্রকল্প চালু করে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনেল। মাটির নিচে বিশেষ পাইপ বসিয়ে সেখানে উষ্ণ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।


প্রকল্পটিতে শীতকালীন পশুখাদ্য, ধান, ভুট্টা, সরগম ও শিমজাতীয় ফসল উৎপাদনের পরীক্ষা চালানো হয়। ধান চাষের ক্ষেত্রে জমিতে পানি ধরে রাখার পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের পর অব্যবহৃত তাপ কাজে লাগিয়ে শুধু গ্রিনহাউসের সবজি নয়, মাঠের ফসল উৎপাদনেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল।

বিদ্যুৎকেন্দ্রের বাড়তি তাপকে এভাবে সম্পদে পরিণত করার ধারণাটি বেশ সহজ। যে তাপ অন্যথায় পরিবেশে ছেড়ে দিতে হতো, সেটিই কাজে লাগিয়ে কৃষির জন্য প্রয়োজনীয় উষ্ণতা তৈরি করা যায়। এতে শীতকালে গ্রিনহাউস গরম রাখার খরচও কমানো সম্ভব। তবে সব জায়গায় এই পদ্ধতি সমান কার্যকর নয়। বিদ্যুৎকেন্দ্র থেকে কৃষিজমির দূরত্ব, তাপের পরিমাণ এবং স্থানীয় আবহাওয়ার ওপর এর সাফল্য নির্ভর করে।

বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজে তাপের এমন ব্যবহার তাই নতুন এক সম্ভাবনার দরজা খুলেছে। যে কেন্দ্র থেকে আলো জ্বলে শহর-গ্রাম, সেই কেন্দ্রের বাড়তি তাপেই উষ্ণ থাকতে পারে সবজির বাগান।

সূত্র: ইউরোপীয় কমিশনের গবেষণা ও উদ্ভাবনবিষয়ক তথ্যভান্ডার কর্ডিস, আমেরিকান নিউক্লিয়ার সোসাইটি, হর্টসায়েন্স ও জার্নাল অব ক্লিনার প্রোডাকশন।

পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রপাওয়ার প্ল্যান্টবিদ্যুৎ কেন্দ্ররূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রবিদ্যুৎ কেন্দ্রের তাপে সবজিগ্রিনহাউস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’