এইচএসসি পরীক্ষা ২০২৬ হিসাববিজ্ঞান প্রথম পত্র

১. ২০২৩ সালের ১ জানুয়ারি আকাশ ট্রেডার্স ২,৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। এর পরিবহন ব্যয় ৪০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা নির্বাহ করে। ১০ বছর আয়ুষ্কাল ও প্রত্যাশিত ভগ্নাবশেষ মূল্য ৪০,০০০ টাকা ধরে কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে এবং প্রতিবছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব শেষ করে। ২০২৪ সালের ৩০ জুন তারিখে মেশিনটি ২,০৯,০০০ টাকায় বিক্রয়
করা হয়।
ক. ৩০ জুন তারিখে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর। ২
খ. ২০২৩ ও ২০২৪ সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
গ. ২০২৩ ও ২০২৪ সালের অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব ও মেশিন হিসাব প্রস্তুত কর। ৪
২. আরিজ এন্টারপ্রাইজ ২০২৩ সালের ১ জানুয়ারি ৮,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন বিদেশ থেকে আমদানি করে। মেশিনটির আমদানি শুল্ক বাবদ ৮০,০০০ টাকা, বহন খরচ বাবদ ১০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় বাবদ ১০,০০০ টাকা পরিশোধ করা হয়। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা অনুমান করা হয়। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ২,০০,০০০ টাকা মূল্যের নতুন আরেকটি মেশিন ক্রয় করে। উভয় মেশিনের কার্যকর আয়ুষ্কাল ১০ বছর। প্রতিষ্ঠানটির হিসাব বছর শেষ হয় ৩১ ডিসেম্বর। সরলরৈখিক পদ্ধতিতে প্রতিষ্ঠানটির অবচয় ধার্য করা হয়।
ক. প্রথম মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত টাকা? ২
খ. প্রথম দুই বছরের মেশিন ক্রয় ও অবচয়-সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। ৪
গ. প্রথম দুই বছর অবচয় খরচ ও মেশিন হিসাব আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন করে দেখাও। ৪
৩. ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে ইসলাম ব্রাদার্সের মেশিন হিসাবের উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা ও পুঞ্জীভূত অবচয় হিসাবের উদ্বৃত্ত ১৫,০০০ টাকা ছিল। ২০২৪ সালের ১ এপ্রিল তারিখে ৮০,০০০ মূল্যে আরও একটি মেশিন ক্রয় করে ২০,০০০ টাকা খরচ করে সংস্থাপন করা হয়। হিসাব সমাপ্তির তারিখ ৩১ ডিসেম্বর। অবচয় ধার্যের পদ্ধতি ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতি।
ক. ২০২৩ ও ২০২৪ সালের অবচয় নির্ণয় কর। ২
খ. ২০২৩ ও ২০২৪ সালের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর। ৪
গ. ২০২৩ ও ২০২৪ সালের আর্থিক অবস্থার বিবরণীর ছকে ওপরের দফাগুলো উপস্থাপন করে দেখাও। ৪
৪. হাসান লিমিটেড ১ জানুয়ারি ২০২২ সালে ৯,৫০,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় করে। যন্ত্রটির পরিবহন ব্যয় ১৫,০০০ টাকা; সংস্থাপন ব্যয় ৩৫,০০০ টাকা (১লা মার্চ)। যন্ত্রটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর ও ভগ্নাবশেষ মূল্য ৩০,০০০ টাকা। ১ জুলাই ২০২৩ অপর একটি যন্ত্র ক্রয় করা হয় চেকে ১০,০০,০০০ টাকা মূল্যে বা ২০,০০০ টাকা ব্যয়ে সংস্থাপন করা হয়। যন্ত্রটির আনুমানিক আয়ুষ্কাল ৮ বছর ও ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। হিসাবকাল শেষ হয় ৩১ ডিসেম্বর।
ক. ২০২২ সালের অবচয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. ২০২২ ও ২০২৩ সালের জাবেদা দাখিলা কর। ৪
গ. ২০২২ ও ২০২৩ সালের অবচয় ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর। ৪
৫. ঢাকা লিমিটেড ২০১৯ সালের জুলাই ১ তারিখে ১১,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি আমদানি করে। এটির আমদানি শুল্ক, বহন খরচ ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে ২,০০,০০০ টাকা, ৮০,০০০ টাকা ও ১,২০,০০০ টাকা। যন্ত্রপাতিটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা। প্রতিবছর ডিসেম্বর ৩১ তারিখে হিসাবকাল শেষ হয়। অবচয় ধার্যের পদ্ধতি ক্রমহ্রাসমান জের পদ্ধতি।
ক. যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর। ২
খ. ২০১৯ ও ২০২০ সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
গ. ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর। ৪




