হেলথ ইনফো
মাইগ্রেন ও মাথাব্যথার লক্ষণ
হ্যালো ডক্টর ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
মাইগ্রেন
- মাথায় তীব্র ব্যথা হয়, যা স্পন্দন বা ধুকপুক করার মতো অনুভূত হতে পারে।
- মাথার এক বা দুই পাশে ব্যথা হতে পারে।
- কয়েক দিন পর্যন্ত থাকতে পারে।
- বমি বমি ভাব ও মাথা ঘোরা হতে পারে।
- সাধারণত বারবার ফিরে আসে।
- চোখের সামনে আলোর ঝলকানি দেখা বা কিছু অংশ অন্ধকার হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
সাধারণ মাথাব্যথা
- মাথায় হালকা, ভোঁতা বা চাপ অনুভূত হয়।
- সাধারণত কপালের চারপাশে ব্যথা হতে পারে।
- সাধারণত অল্প সময় থাকে।
- সব সময় বারবার হয় না।
- সাধারণত অন্য কোনো উপসর্গ থাকে না।
- ওষুধ, বিশ্রাম ও পানি পান করলে উপকার পাওয়া যেতে পারে।
বিশেষ দ্রষ্টব্য: মাথাব্যথার ধরন ও উপসর্গ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। হঠাৎ তীব্র মাথাব্যথা, দুর্বলতা, কথা জড়িয়ে যাওয়া বা দৃষ্টিশক্তির আকস্মিক পরিবর্তন হলে জরুরি চিকিৎসা নিতে হবে।



