Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য টিপস

স্বাস্থ্য টিপস

কবজিতে বেশি চাপ দিয়ে কাজ করবেন না

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন (অবসরপ্রাপ্ত)
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:৪৩
কবজিতে বেশি চাপ দিয়ে কাজ করবেন না

কবজিতে ব্যথা, অবশ ভাব, ঝিঁঝিঁ অনুভূতি ও দুর্বলতা দেখা দিলে প্রাথমিকভাবে সেটিকে কারপাল টানেল সিন্ড্রোম (সিটিএস) বলে ধরে নেওয়া হয়। এটি কবজির স্নায়ুজনিত সমস্যা। ত্রিশোর্ধ্ব নারীদের এ রোগ বেশি দেখা যায়। আকৃতিগত কারণে হাতের কবজি সরু হওয়ায় পুরুষের তুলনায় ৩ গুণ নারী এ রোগে  আক্রান্ত হন।

কারপাল টানেল কী

হাতের তালুর মধ্যে থাকা একটি সরু পথকে বলা হয় কারপাল টানেল। কবজির ঠিক মাঝখানে অবস্থিত এই সুড়ঙ্গের ভেতর দিয়ে চলে গেছে কবজি ভাঁজ করতে যতগুলো পেশি দরকার, সবগুলোর টেন্ডন বা রগ ও একটি স্নায়ু। এ স্নায়ুটির নাম মিডিয়ান নার্ভ। কোনো কারণে এই টানেলে অনবরত চাপ পড়লে সিটিএস হয়ে থাকে।

কেন হয়

  • বিশ্রাম না নিয়ে ক্রমাগত একই কাজ করলে রিপিটিটিভ স্ট্রেস পড়ে। এতে ইনজুরির আশঙ্কা থাকে।
  • ক্রমাগত হাতের কবজির ওপর চাপ দিয়ে কাজ করলে, যেমন দীর্ঘক্ষণ রান্না, কিবোর্ডে টাইপিং বা অনেক ক্ষেত্রে মাউস ব্যবহারেও হাতের কবজির টানেলের ওপর চাপ পড়ে।
  • কবজির ভেতরে টিউমার হলে কারপাল টানেল সিনড্রোম দেখা দিতে পারে।
  • ট্রমা বা কবজির ফ্র্যাকচার হলে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
  • কিছু দীর্ঘমেয়াদি রোগ, যেমন ডায়াবেটিস, থাইরয়েড ও উচ্চ রক্তচাপের রোগীদের এটি হতে পারে।
  • রিউমাটেড আর্থ্রাইটিস থাকলেও এ সমস্যা দেখা দিতে পারে।
  • কিছু ক্ষেত্রে গর্ভাবস্থায় এবং মেনোপজে নারীদের এ সমস্যা দেখা দেয়।

উপসর্গ

  • হাতের বৃদ্ধাঙ্গুল ও অন্য আঙুলগুলোয় অসাড়তা বা ঝিঁঝিঁ অনুভূতি।
  • কবজি বা হাতে ব্যথা, যা কনুই পর্যন্ত হতে পারে।
  • কোনো বস্তু কিছুক্ষণ ধরে রাখতে অসুবিধা।
  • এক বা উভয় হাতের পেশির দুর্বলতা।
  • ভারী বস্তু বহন করতে না পারা।
  • কোনো কাজ করার সময় দুই হাতের স্বাভাবিক ছন্দ বা সমন্বয় না থাকা।

চিকিৎসা

ব্যথানাশক ওষুধ, ফিজিওথেরাপি বা অপারেশনের মাধ্যমে সিটিএস থেকে মুক্তি পাওয়া যায়। প্রাথমিকভাবে ওষুধ ও ফিজিওথেরাপিতে কাজ হলেও গুরুতর পর্যায়ে অপারেশন না করলে সঠিক ফল মেলে না।

লেখক: হ্যান্ড, মাইক্রোসার্জারি ও অর্থোপেডিক বিশেষজ্ঞ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র

কবজিকারপাল টানেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর