Agamir Somoy E-Paper
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বোরহানের মানবসেবার হাতিয়ার ফেসবুক
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

বর্ষার ফ্যাশনে নতুন বাঁক

  • রঙ, কাপড় ও নকশা বিবেচনায় বর্ষা মৌসুমের ফ্যাশনের একটি নিজস্ব রূপ বহুদিন ধরেই তৈরি হয়ে আছে। এবারে তাতে যুক্ত হয়েছে কিছু নতুন ধারা। জানাচ্ছেন অলকানন্দা রায়
অলকানন্দা রায়
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৫০
বর্ষার ফ্যাশনে নতুন বাঁক

গ্রাফিকস: আগামীর সময়

২০২৬ সালের আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বর্ষা শুধু গাঢ় নীল, ধূসর কিংবা কালো রঙের চেনা গণ্ডিতে আটকে নেই। এবার বৃষ্টির দিনে দেখা যাচ্ছে মাখনের মতো কোমল হলুদ, কচি পাতার সবুজ, জলরঙা নীল, পাপড়ি গোলাপি ও ল্যাভেন্ডারের মায়াময় উপস্থিতি

পাড়াবেড়ানো মেঘবালিকার দল আকাশতলে ভিড় জমালেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। জানালার কাচে তখন টুপটাপ শব্দ ওঠে, বাতাসে ভেসে আসে ভেজা মাটির গন্ধ। এ সময়ে মানুষের পোশাকেও বদলে যায় ছন্দ। গরমের ক্লান্তি পেরিয়ে মন চায় একটু প্রশান্তি, একটু রঙ, একটু নতুনত্ব। তাই বর্ষার ফ্যাশনও প্রতি বছর বলে নতুন গল্প।

২০২৬ সালের আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বর্ষা শুধু গাঢ় নীল, ধূসর কিংবা কালো রঙের চেনা গণ্ডিতে আটকে নেই। এবার বৃষ্টির দিনে দেখা যাচ্ছে মাখনের মতো কোমল হলুদ, কচি পাতার সবুজ, জলরঙা নীল, পাপড়ি গোলাপি ও ল্যাভেন্ডারের মায়াময় উপস্থিতি। পোশাক থেকে জুতা, ব্যাগ থেকে গয়না— সবখানেই গুরুত্ব পাচ্ছে আরাম, কার্যকারিতা এবং ব্যক্তিগত স্টাইলের প্রকাশ। জলভেজা দিনের বাস্তবতা আর ফ্যাশনের নান্দনিকতা মিলিয়ে তৈরি হয়েছে এক নতুন ধারা, যেখানে সৌন্দর্য যেমন আছে, তেমনি ব্যবহারিক ভিন্নতাও।

চলতি বর্ষা ফ্যাশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইজি এলিগ্যান্স। অর্থাৎ এমন পোশাক, যা দেখতে সুন্দর, পরতে আরামদায়ক এবং বৃষ্টির দিনে সহজে ব্যবহার করা যায়। আন্তর্জাতিক রানওয়ে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় স্টাইল আইকন— সবখানেই এ প্রবণতার ছাপ স্পষ্ট। ফলে বর্ষার ফ্যাশন আর শুধু ভিজে যাওয়ার চিন্তা নয়; বরং বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নতুন করে আবিষ্কারের এক আনন্দময় উপলক্ষ।

নতুন প্রজন্মের কাপড়ে ব্যবহার করা হচ্ছে এমন প্রযুক্তি, যা ঝটপট শুকিয়ে যায়, সহজে দাগ ধরে না এবং বাতাস চলাচলের সুযোগ দেয়

ডিজাইনারদের মতে, মেঘলা দিনের একঘেয়েমি ভাঙতেই উজ্জ্বল কিন্তু কোমল রঙের প্রতি ঝুঁকছেন মানুষ। এবারের আরেকটি প্রবণতা হলো রেইনবো প্যাস্টেল। তাতে একই পোশাকে একাধিক কোমল রঙের ব্যবহার দেখা যাচ্ছে। ফুল, জলরেখা, মেঘ, ঢেউ কিংবা বৃষ্টির ফোঁটা থেকে অনুপ্রাণিত প্রিন্টও বেশ জনপ্রিয়।

টপে ঢিলেঢালা আরাম

বর্ষার গরম ও আর্দ্রতা বিবেচনায় রেখে জনপ্রিয় হচ্ছে ঢিলেঢালা শার্ট, কাফতান-অনুপ্রাণিত টপ, ছোট দৈর্ঘ্যের কুর্তি, বক্সি কাট শার্ট এবং হালকা ওজনের ওভারশার্ট। সুতি, লিনেনমিশ্রিত কাপড়, রেয়ন এবং দ্রুত শুকিয়ে যায়— এমন আধুনিক ফেব্রিকের ব্যবহার বাড়ছে। ফ্যাশন বিশ্লেষকদের মতে, এবারের বর্ষা মৌসুমে কমফোর্ট ড্রেসিং সবচেয়ে বড় ট্রেন্ডগুলোর একটি।


পোশাকে হালকা ভাব

ভারী ডেনিমের বদলে গুরুত্ব পাচ্ছে স্ট্রেইট-ফিট ট্রাউজার, ঢিলেঢালা পায়জামা, কুলটস, প্যারাশুট প্যান্ট এবং গোড়ালির ওপর শেষ হওয়া ক্রপড প্যান্ট। নারীদের মধ্যে মিডি স্কার্ট এবং হালকা প্লিটেড স্কার্টও জনপ্রিয় হচ্ছে। কারণ এগুলো ভিজলেও দ্রুত শুকিয়ে যায় এবং চলাফেরায় সুবিধা দেয়।

স্মার্ট ফেব্রিক

বর্ষার ফ্যাশনে এখন নকশার পাশাপাশি প্রযুক্তিও গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাপড়ে ব্যবহার করা হচ্ছে এমন প্রযুক্তি, যা ঝটপট শুকিয়ে যায়, সহজে দাগ ধরে না এবং বাতাস চলাচলের সুযোগ দেয়। জলরোধী হলেও ভারী নয় এমন কাপড় নিয়ে কাজ করছে অনেক ব্র‍্যান্ড। ফলে বৃষ্টিতে ভিজে গেলেও অস্বস্তি কম হয়। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে ফ্যাশনের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হবে এই প্রযুক্তিনির্ভর কাপড়ের ব্যবহার।

স্টাইল ও সুরক্ষায় জুতা

জুতার প্রয়োজন শুধু পা ঢাকতেই নয়, বরং এটি ফ্যাশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশও। আন্তর্জাতিক বাজারে জলরোধী স্নিকার্স, রাবার সোলের লোফার, প্ল্যাটফর্ম স্যান্ডেল এবং আধুনিক রেইন বুটের চাহিদা বাড়ছে। বিশেষ করে স্বচ্ছ বা আধা-স্বচ্ছ রেইন বুট তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। পাশাপাশি রঙিন রাবারের স্যান্ডেলও ফিরে এসেছে নতুন রূপে।

মুক্তা, স্বচ্ছ পাথর, রুপালি ধাতু, কাঠ, কড়ি পুঁতি, কাপড় এবং কাচের অলংকার বর্ষার পোশাকের সঙ্গে নতুন মাত্রা যোগ করছে

ব্যাগে প্রযুক্তি

এবারের ট্রেন্ডে ব্যাগের ক্ষেত্রে ব্যবহারিক সুবিধাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জলরোধী নাইলন, পুনর্ব্যবহারযোগ্য পলিয়েস্টার এবং বিশেষ প্রলেপ দেওয়া কাপড়ে তৈরি ব্যাগ আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়। ক্রসবডি ব্যাগ, ছোট ব্যাকপ্যাক এবং বহুমুখী টোট ব্যাগের ব্যবহার বাড়ছে। অনেক ব্র‍্যান্ডই এখন আলাদা ওয়াটারপ্রুফ মোবাইল পাউচ ও গ্যাজেট কেস যুক্ত করছে।

গয়নায় প্রকৃতি

প্রকৃতি বর্ষাকালীন ফ্যাশনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সেই প্রভাব দেখা যাচ্ছে অলংকারেও। বৃষ্টির ফোঁটা, মেঘ, পাতা, নদীর ঢেউ কিংবা ফুলের পাপড়ি থেকে অনুপ্রাণিত নকশা জনপ্রিয় হচ্ছে বিশ্ব জুড়ে। মুক্তা, স্বচ্ছ পাথর, রুপালি ধাতু, কাঠ, কড়ি পুঁতি, কাপড় এবং কাচের অলংকার বর্ষার পোশাকের সঙ্গে নতুন মাত্রা যোগ করছে। ভারী গয়নার বদলে হালকা ও সূক্ষ্ম নকশার অলংকারই এখন বেশি পছন্দের।

স্কার্ফ, ছাতা ও চুলের সাজ

বর্ষায় ছাতাও ফ্যাশনের অংশ। স্বচ্ছ, রঙিন প্রান্তযুক্ত, জলরঙের ছাপা নকশা কিংবা ফুলেল মোটিফের ছাতা আন্তর্জাতিক বাজারে বেশ জনপ্রিয়। অনেকেই পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বেছে নিচ্ছেন। ফলে বৃষ্টির দিনে ছাতাও হয়ে উঠছে ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম। অন্যদিকে চুলের সাজে দেখা যাচ্ছে বড় ক্লিপ, কাপড়ের ফিতা, জলরোধী হেয়ার ব্যান্ড এবং ফুলেল নকশার স্কার্ফ। বৃষ্টির দিনে সহজে সামলানো যায় এমন হেয়ারস্টাইল পাচ্ছে গুরুত্ব।

তারকাদ্যুতি ও অনুপ্রেরণা

ফ্যাশন দুনিয়ার পরিচিত মুখদের মধ্যেও বর্ষাবান্ধব স্টাইলিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। ঢিলেঢালা ট্রেঞ্চ কোট, হালকা রেইন জ্যাকেট, উজ্জ্বল রঙের ব্যাগ, রাবার সোলের জুতা এবং মিনিমাল অলংকার— সবকিছু মিলিয়ে তারা তুলে ধরছেন এমন এক ৈশলী, যা একই সঙ্গে ব্যবহারিক ও আকর্ষণীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব স্টাইল বিশ্ব জুড়ে তরুণদের ওপর প্রভাব ফেলছে।

বৃষ্টি ও বাঙালি

বর্ষা এলেই বাঙালির ফ্যাশন হয়ে ওঠে খানিকটা সাহিত্যনির্ভর। বারবার ফিরে যায় নীলের কাছে। কালিদাসের ‘মেঘদূত’-এ দূত হয়ে ওঠা মেঘ যেমন বহন করে প্রেম, বিরহ আর অপেক্ষার বার্তা; তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায়ও বর্ষা বারবার এসে দাঁড়ায় ভালোবাসার অলিখিত ভাষা হয়ে। ‘পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয়-কুসুম-রাশ’— এ পঙ্‌ক্তির নীল শুধু একটি রঙ নয়; এটি মেঘভেজা আকাশের আবরণ, প্রেমে সিক্ত হৃদয়ের গোপন অনুরণনও। বর্ষার নীল কখনো গভীর মেঘের, কখনো নদীর জলে ভাঙা আকাশের, কখনোবা অপেক্ষমাণ কারও চোখের। এসবই জায়গা করে নেয় শাড়ি, কামিজ, স্কার্ট, ফ্রক টপ, রেইনকোট, ছাতা ও গয়নাসহ নানা কিছুতে।

ঢাকার বর্ষায় কী মানাবে

আন্তর্জাতিক ট্রেন্ড যতই আকর্ষণীয় হোক, বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। ঢাকার বর্ষায় জলাবদ্ধতা, কাদা এবং দীর্ঘ সময়ের আর্দ্রতা বিবেচনায় জুতা ও জলরোধী ব্যাগ বেশি উপযোগী। অফিস, বিশ্ববিদ্যালয় কিংবা দৈনন্দিন যাতায়াত— সবক্ষেত্রেই আরামকে প্রাধান্য দেওয়া ভালো। উজ্জ্বল রঙের পোশাক মেঘলা দিনের বিষণ্ণতাও অনেকটা দূর করে।

 

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    জাবিতে ‘খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস’ উপলক্ষে মৌন মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন

    জাবিতে ‘খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস’ উপলক্ষে মৌন মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন

    ০৩ আগস্ট ২০২৬, ০০:২০

    বিস্কুটের ওজনে ফাঁকি, নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা

    বিস্কুটের ওজনে ফাঁকি, নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা

    ০৩ আগস্ট ২০২৬, ০০:৫২

    প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশে স্বামী, বসতবাড়ি গুঁড়িয়ে দিল দ্বিতীয় স্ত্রীর পরিবার

    প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশে স্বামী, বসতবাড়ি গুঁড়িয়ে দিল দ্বিতীয় স্ত্রীর পরিবার

    ০৩ আগস্ট ২০২৬, ০১:৪১

    কর্নেল অলিকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

    কর্নেল অলিকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

    ০৩ আগস্ট ২০২৬, ০১:৫৭

    জামাতাকে নিষিদ্ধ ‘ছাত্রলীগ কর্মী’ সাজিয়ে গ্রেপ্তার করালেন শ্বশুর

    জামাতাকে নিষিদ্ধ ‘ছাত্রলীগ কর্মী’ সাজিয়ে গ্রেপ্তার করালেন শ্বশুর

    ০৩ আগস্ট ২০২৬, ০২:৫০

    ঢাবির হলে ছাত্রদল শিবির হাতাহাতি পাল্টাপাল্টি অভিযোগ

    ঢাবির হলে ছাত্রদল শিবির হাতাহাতি পাল্টাপাল্টি অভিযোগ

    ০৩ আগস্ট ২০২৬, ০২:৫৪

    সিনেমার বাজারকে সারা বছর সচল রাখতে চাই

    সিনেমার বাজারকে সারা বছর সচল রাখতে চাই

    ০৩ আগস্ট ২০২৬, ০২:৪৬

    বিএনপিতে দেখা যাচ্ছে ফ্যাসিস্টদের ফটোকপি

    বিএনপিতে দেখা যাচ্ছে ফ্যাসিস্টদের ফটোকপি

    ০৩ আগস্ট ২০২৬, ০২:২৩

    ঢাকার বুকে সতেরো শতকের ইউরোপীয় সমাধিভূমি

    ঢাকার বুকে সতেরো শতকের ইউরোপীয় সমাধিভূমি

    ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৯

    কিশোর গ্যাং আন্ডারওয়ার্ল্ডের ‘জ্বালানি’

    কিশোর গ্যাং আন্ডারওয়ার্ল্ডের ‘জ্বালানি’

    ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    ০৩ আগস্ট ২০২৬, ০২:৩০

    এই লেখা আপনি পড়বেন কি না জানি না

    এই লেখা আপনি পড়বেন কি না জানি না

    ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৯

    ঢাকা ঈদগাহ

    ঢাকা ঈদগাহ

    ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

    কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

    ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    সেউতা সংকট মোকাবিলায় সমন্বিত অভিবাসন কৌশলে ইইউ’র জোর

    সেউতা সংকট মোকাবিলায় সমন্বিত অভিবাসন কৌশলে ইইউ’র জোর

    ০৩ আগস্ট ২০২৬, ০৩:২০

    advertiseadvertise