রেসিপি
জুসে জোশ

ছবি: অপূর্বা
ওষ্ঠাগতপ্রাণ শরীরে একপশলা শীতলতা এনে দিতে জুসের জুড়ি নেই। হয় যদি তা একই সঙ্গে রঙিন, বৈচিত্র্যময় ও পুষ্টিগুণসমৃদ্ধ, তাহলে তো সোনায় সোহাগা! এমন তিন রেসিপি দিলেন নাজিয়া ফারহানা
ট্রপিক্যাল পিঙ্ক সানশাইন
উপকরণ: তরমুজের জুস ১ কাপ, আনারসের জুস আধা কাপ, লেবুর রস ১ চা চামচ, মধু ১ টেবিল চামচ, বরফ পরিমাণমতো।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করলেই তৈরি হয়ে গেল সুস্বাদু এই পানীয়। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
থ্রি লেয়ার কুলার
উপকরণ: স্ট্রবেরি সিরাপ ২ টেবিল চামচ, আমের জুস আধা কাপ, ব্লু কুরাসাও বা নীল লেবুর সিরাপ ২ টেবিল চামচ, চিনির সিরাপ ১ টেবিল চামচ, বরফকুচি পরিমাণমতো।
প্রণালি: গ্লাসে প্রথমে স্ট্রবেরি সিরাপ ঢালুন। তারপর বরফ যোগ করে ধীরে আমের জুস ঢালুন (চামচের সাহায্যে লেয়ার তৈরি করা চাই)। শেষে ব্লু সিরাপ ঢেলে চিনির সিরাপ যোগ করলেই হয়ে গেল তিন স্তরের দারুণ জুস।
স্পাইসি ম্যাঙ্গো ব্লাস্ট
উপকরণ: পাকা আম ১ কাপ, লেবুর রস ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া এক চিমটি, বিট লবণ আধা চা চামচ, চিনি স্বাদমতো, বরফ পরিমাণমতো, মরিচকুচি সামান্য (পরিবেশনের জন্য)।
প্রণালি: সব উপকরণ ব্লেন্ড করুন। এবার গ্লাসে ঢেলে ওপরে সামান্য মরিচ ছিটিয়ে পরিবেশন করা চাই।





