এক ঝলক
অপূর্বা ডেস্ক

টুয়েলভে মডেল হওয়ার সুযোগ
বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিচ্ছে ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ।
আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের সমন্বয়ে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগে নির্বাচিত ব্যক্তিরা পাবেন দুই বছরের চুক্তি, মাসিক ভাতা ও প্রশিক্ষণের সুযোগ।
নিবন্ধন: https://forms.gle/K1QdPkY9ZKWLDnhZ7
বর্ষপূর্তিতে স্পার্ক গিয়ারে ছাড়
বর্ষপূর্তি উপলক্ষে ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিশেষ মূল্যছাড় দিচ্ছে ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ার।
ঢাকা ও ঢাকার বাইরের ১৯টি শাখায় পোশাকসহ বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৩০ শতাংশ এবং প্রসাধনীতে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।




