Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

জামায়াত আমীরের এক্স পোস্ট নিয়ে ভুয়া দাবি: ডিবি ও গণমাধ্যমের নামে ফটোকার্ড ছড়ানো

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০
শেয়ার করুন:
জামায়াত আমীরের এক্স পোস্ট নিয়ে ভুয়া দাবি: ডিবি ও গণমাধ্যমের নামে ফটোকার্ড ছড়ানো

ছবিঃ আগামীর সময়

কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্ট সম্প্রতি ব্যাপক বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি করে। ঘটনার পর জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।


এই দাবির প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে গোয়েন্দা পুলিশ (ডিবি), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং কয়েকটি গণমাধ্যমের নাম ব্যবহার করে একাধিক ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে চ্যানেল 24-এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড বিশেষভাবে আলোচনায় আসে।


আগামীর সময়ের অনুসন্ধানে দেখা যায়, জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে গোয়েন্দা পুলিশকে (ডিবি) উদ্ধৃত করে চ্যানেল 24 কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বাস্তবে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল 24–এর একটি ভিন্ন ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।


এছাড়া, প্রচারিত আরেকটি ফটোকার্ড নিয়েও বিভ্রান্তির প্রমাণ পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা যায়, একটি স্যাটায়ার পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্টকে মূল তথ্য হিসেবে উপস্থাপন করে সেটি সম্পাদনার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা প্রকৃত তথ্য নয়।


আলোচিত ফটোকার্ডে চ্যানেল 24-এর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ‘০১ ফেব্রুয়ারি ২০২৬’ উল্লেখ থাকায়, সেই সূত্র ধরে চ্যানেল 24- এর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করা হয়। তবে সেখানে উক্ত শিরোনাম বা দাবি সংবলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। একই সঙ্গে চ্যানেল 24- এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশের তথ্য মেলেনি।

তবে চ্যানেল 24- এর ফেসবুক পেজে একই তারিখে প্রকাশিত একটি ভিন্ন ফটোকার্ড পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভুয়া ফটোকার্ডটির আংশিক ভিজ্যুয়াল সাদৃশ্য রয়েছে। অর্থাৎ, মূল ফটোকার্ডটি সম্পাদনার মাধ্যমেই বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা হয়েছে।

এদিকে ফেসবুকে ‘চ্যানেল এআই’ নামে একটি ভুয়া পেজ থেকে প্রকাশিত একটি ফটোকার্ডে দাবি করা হয়-“জামায়াতের আমিরের আইডি হ্যাক হয়নি: ডিবি।”


তবে অনুসন্ধানে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রাতিষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে এই দাবিটিও ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রতীয়মান হয়।

ভুয়া দাবিএক্স পোস্টফটোকার্ডঅবমাননাকর মন্তব্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে