Agamir Somoy E-Paper
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

২০০ বছরের পুরোনো বটগাছ কাটার দাবিটি বিভ্রান্তিকর

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১৭:০৯
২০০ বছরের পুরোনো বটগাছ কাটার দাবিটি বিভ্রান্তিকর

ছবি: আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ‘@Crazyunfill94’ নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়— ‘বাংলাদেশে উগ্রপন্থীরা ইসলাম অনুযায়ী এটিকে ‘শিরক’ ও ‘বিদআত’ আখ্যা দিয়ে প্রায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছ কেটে ফেলেছে। বাংলাদেশে উগ্রপন্থী মতাদর্শ এতটা প্রভাবশালী হয়ে উঠেছে যে অমুসলিমরা ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে এবং তাদের ওপর হিজাব ও বোরকা পরার চাপও বৃদ্ধি পাচ্ছে।’

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। প্রচারিত ভিডিওটি ২০২৫ সালের মে মাসে মাদারীপুরে ঘটে যাওয়া একটি সাধারণ ও নিজস্ব জমি পরিষ্কারের ঘটনা। প্রকৃত ঘটনা গোপন করে ব্যক্তিগত জমির গাছ কাটার দৃশ্যকে বিভ্রান্তি ছড়াতে রাজনৈতিক ও ধর্মীয় রঙ দিয়ে প্রকাশ করা হচ্ছে।

মূল ঘটনা ও গণমাধ্যমের প্রতিবেদন

ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ চালানো হলে অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’-এ প্রকাশিত একটি সংবাদের সন্ধান পাওয়া যায়। ‘শিরক’ আখ্যা দিয়ে বটগাছ কর্তন: মালিক বললেন, ‘বিক্রি করে দিয়েছি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে গাছটির মালিকের সরাসরি বক্তব্য তুলে ধরা হয়।


জমির মালিক সাত্তার হাওলাদার জানান, তিনি তাঁর নিজস্ব মালিকানাধীন জমিতে বসতবাড়ি তৈরির পরিকল্পনা করছিলেন এবং বেশ কিছুদিন ধরেই জমিতে থাকা গাছটি বিক্রি করার চেষ্টা করছিলেন। কিন্তু গাছটি কাটার খরচ অনেক বেশি হওয়ায় তিনি এটি অল্প দামে স্থানীয় 'শ্রীনদী বায়তুস সুন্নাত ক্যাডেট মাদ্রাসা'-র কাছে বিক্রি করে দেন।

শ্রীনদী বায়তুস সুন্নাত ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান মাতব্বরও বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের প্রতিষ্ঠান নিজস্ব ব্যবহারের উদ্দেশ্যে গাছটি কেনে এবং খরচ বাঁচাতে মাদ্রাসার নিজস্ব কর্মচারীদের দিয়েই গাছটি কাটার ব্যবস্থা করা হয়। সেই সাধারণ প্রক্রিয়ার ভিডিওটি পরবর্তীতে অনলাইনে ছড়িয়ে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়।

গাছের বয়স ও বন কর্মকর্তার বক্তব্য

ঘটনাটির বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গাছটির বয়স ছিল আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। ফলে এক্স পোস্টে দাবি করা ‘২০০ বছরের পুরোনো বটগাছ’ কাটার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও স্পষ্ট করেন যে, যেকোনো ব্যক্তি তাঁর নিজস্ব ব্যক্তিগত জমিতে থাকা গাছ বিক্রি করার বা কেটে ফেলার পূর্ণ আইনি অধিকার রাখেন। এখানে কোনো প্রকার উগ্রপন্থী হামলা বা জোড় জবরদস্তির কোনো ঘটনা ঘটেনি।

প্রাপ্ত তথ্য-প্রমাণ ও দাপ্তরিক অনুসন্ধানের ভিত্তিতে এটি শতভাগ নিশ্চিত যে, এক্স-এ ছড়ানো দাবিটি বিভ্রান্তিকর। বসতবাড়ি নির্মাণের জন্য জমির মালিকের নিজস্ব গাছ বিক্রির একটি সাধারণ স্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে আসল তথ্য আড়াল করা হয়েছে। এরপর সামাজিক মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে।

উগ্রপন্থীশিরকবিদআতহিজাববোরকাশ্রীনদীবায়তুস সুন্নাতবন কর্মকর্তা
    শেয়ার করুন:
    Advertisement
    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    ০৮ আগস্ট ২০২৬, ০০:০৭

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৯

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    ০৮ আগস্ট ২০২৬, ০৩:৩১

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪২

    ক্যাম্পাসে সাবধানে!

    ক্যাম্পাসে সাবধানে!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪৩

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৯

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    ০৮ আগস্ট ২০২৬, ০১:৪১

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৪০

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫১

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩০

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪০

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৫

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৭

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    ০৮ আগস্ট ২০২৬, ০২:৩৪

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:২১

    advertiseadvertise