Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ভারতের মিছিলের ভিডিও গাজীপুরের শ্রমিক আন্দোলনের নামে প্রচার

আগামীর সময় ফ্যাক্ট চেক
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৭
শেয়ার করুন:
ভারতের মিছিলের ভিডিও গাজীপুরের শ্রমিক আন্দোলনের নামে প্রচার

ছবি: আগামীর সময়

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত ৩১ অক্টোবর থেকে ঢাকার মিরপুরসহ গাজীপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিছিলের ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি গাজীপুরে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের দৃশ্য।

তবে যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের মণিপুর রাজ্যের। গত ৩১ অক্টোবর রাজ্যটির রাজধানী ইম্ফলে কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটির (কুকোমি) আয়োজনে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিলের দৃশ্য এটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মিছিলে কয়েক লাখ মানুষ অংশ নেন।

কী ভিডিও ছড়াচ্ছে?

ফেসবুকের ‘Sheikh Hasina BD’ নামের একটি পেজ থেকে গত ২ নভেম্বর ৪৯ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘শ্রমিকদের শ্রমের যথোপযুক্ত বেতন দিতে হবে। শ্রমিকদের ওপর শোষণ আর চলবে না। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির সাথে সারা দেশের জনগণের একমত পোষণ করা উচিত।’

ভিডিওতে একটি সড়কজুড়ে বিপুলসংখ্যক মানুষের মিছিল করতে দেখা যায়। তাঁদের হাতে বিভিন্ন ব্যানার রয়েছে। মিছিলের সামনের অংশ থেকে শুরু করে সড়কের দূরবর্তী অংশ পর্যন্ত মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

তবে ভিডিওটির সামনের দিকে থাকা একটি ব্যানারে ইংরেজিতে ‘MASS RALLY’ এবং ‘INDIGENOUS PEOPLE OF MANIPUR’ লেখা রয়েছে। ব্যানারে আরও লেখা আছে, ‘AN END OF INDIA'S PROXY WAR’। অর্থাৎ, মণিপুরের আদিবাসী জনগোষ্ঠীর পক্ষ থেকে ভারতের প্রক্সি যুদ্ধ বন্ধের দাবিতে আয়োজিত গণমিছিলের কথা উল্লেখ করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৯০ বার শেয়ার হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় সাড়ে চার হাজারের বেশি।


যাচাইয়ে যা মিলছে

ভিডিওটির সত্যতা যাচাই করতে এর একাধিক কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে ‘maihartimes’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১ নভেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। আলোচিত ভিডিওটির সঙ্গে ওই ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটির বিবরণে বলা হয়, ভারতের মণিপুরে কেন্দ্রীয় সরকারের প্রক্সি যুদ্ধ বন্ধের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। কুকোমির নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলে আরও চারটি সংগঠন অংশ নেয়।
এ ছাড়া গত ১ নভেম্বর ভারতের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ভিডিও প্রকাশ করা হয়। সেখানেও মিছিলটি গত ৩১ অক্টোবর মণিপুরে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়। ভারত সরকারের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ বন্ধের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল বলে জানানো হয়।

আরও অনুসন্ধানে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড দিয়ে খোঁজ করলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে গত ১ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির সঙ্গে প্রকাশিত ছবিতে থাকা ব্যানারের সঙ্গে আলোচিত ভিডিওতে দেখা ব্যানার ও এর লেখার হুবহু মিল রয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ অক্টোবর ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটির (কুকোমি) আয়োজনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। কুকোমি বিভিন্ন নাগরিক সংগঠনের একটি জোট। মণিপুরের চলমান নিরাপত্তা সংকট ও কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়। একই সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভারত সরকারের যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিও জানানো হয়।

অর্থাৎ, ভারতের মিছিলের ভিডিওকেই গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের দৃশ্য বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। প্রচারিত দাবিটি সঠিক নয়।

আন্দোলনপোশাকশ্রমিকমণিপুর রাজ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে