Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

জুবাইদা রহমানের বক্তব্যে হাততালি দেওয়া নারী মেলানিয়া ট্রাম্প নন

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৯:৩৩
জুবাইদা রহমানের বক্তব্যে হাততালি দেওয়া নারী মেলানিয়া ট্রাম্প নন

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বক্তব্য শুনে হাততালি দিচ্ছেন।

ভিডিওটি ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের বলে উল্লেখ করা হয়। দাবি অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ওই সম্মেলনের ওয়ার্কিং সেশনে বক্তব্য দেন জুবাইদা রহমান এবং তার বক্তব্যে মুগ্ধ হয়ে মেলানিয়া ট্রাম্প হাততালি দেন।

তবে অনুসন্ধানে এ দাবির সত্যতা পাওয়া যায়নি।
যাচাই করে দেখা যায়, আলোচিত ভিডিওতে যাকে মেলানিয়া ট্রাম্প দাবি করা হচ্ছে, তিনি আসলে যুক্তরাষ্ট্রের চিফ অফ প্রোটোকল মনিকা ক্রাউলি। সম্মেলনের একটি লাইভ ভিডিওতে দেখা যায়, সেশনের কিছু সময় পর তিনি নিজেই নিজের পরিচয় দেন এবং জানান, তার নাম মনিকা ক্রাউলি।

এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) পাওয়া তার প্রোফাইল থেকেও নিশ্চিত হওয়া যায়, তিনি যুক্তরাষ্ট্রের চিফ অফ প্রোটোকল হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই সম্মেলনে তিনি সঞ্চালকের ভূমিকায় ছিলেন এবং জুবাইদা রহমানের বক্তব্য শেষে তিনিই হাততালি দেন।

সুতরাং, জুবাইদা রহমানের বক্তব্যে মেলানিয়া ট্রাম্প হাততালি দিয়েছেন- এমন দাবিতে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, তা ভুল ও বিভ্রান্তিকর।

জুবাইদা রহমান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise