Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

জামায়াত নেতার শাশুড়িকে বিয়ের দাবির ফটোকার্ডটি আসল নয়

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৮:৩৭
জামায়াত নেতার শাশুড়িকে বিয়ের দাবির ফটোকার্ডটি আসল নয়

ছবি: আগামীর সময়

‘স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন জামায়তের এক তরুণ নেতা’ শিরোনামে দেশের স্যাটেলাইট টেলিভিশন ‘বাংলা টিভি’-র লোগো ও ডিজাইনসংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি রাজনৈতিক দলকে জড়িয়ে প্রচারিত এই ফটোকার্ডটি নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ শোরগোল পড়ে গেছে।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, বাংলা টিভি এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত, ভারতের একটি ঘটনার ওপর তৈরি বাংলা টিভির আসল ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিকৃত ও সম্পাদনা করে এই বিভ্রান্তিকর দাবিটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধান ও সত্যতা যাচাই

ভাইরাল হওয়া ফটোকার্ডটির সত্যতা যাচাইয়ে শুরুতেই এটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। কার্ডটিতে বাংলা টিভির লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ‘৯ জুন, ২০২৬’ উল্লেখ থাকতে দেখা যায়। এই সূত্রের ওপর ভিত্তি করে উক্ত তারিখে বাংলা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ, অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে অনুসন্ধান চালানো হয়। তবে গণমাধ্যমটিতে আলোচিত শিরোনামের কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি।


অনুসন্ধানের একপর্যায়ে, গত ৯ জুন বাংলা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত আসল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। ‘স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক’ শিরোনামে প্রকাশিত ওই মূল ফটোকার্ডটির সঙ্গে ভাইরাল হওয়া কার্ডটির নকশা, ব্যবহৃত ছবি এবং রঙের হুবহু মিল পাওয়া যায়। মূলত মূল ফটোকার্ডের মূল শিরোনামটি ডিজিটালভাবে এডিট করে ‘যুবক’ শব্দটির স্থলে ‘জামাতের এক তরুণ নেতা’ শব্দগুচ্ছ প্রতিস্থাপন বা যুক্ত করে দেওয়া হয়েছে।

ঘটনার প্রকৃত বিবরণ

ঘটনাটির বিস্তারিত জানতে বাংলা টিভির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট মূল প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়। প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি বাংলাদেশের নয়, বরং ভারতের উত্তর প্রদেশের। সেখানকার কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকায় এক যুবক নিজের স্ত্রীকে তালাক দিয়ে তার সাবেক শাশুড়িকে বিয়ে করেছেন। এই পারিবারিক ও স্থানীয় সংবাদটিকে রাজনৈতিক রঙ দিতে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতার নামে চালিয়ে দেওয়া হয়েছে।

তাছাড়া, দেশের অন্য কোনো মূলধারার নির্ভরযোগ্য গণমাধ্যমেও জামায়াতের কোনো নেতার শাশুড়িকে বিয়ে করার সংক্রান্ত এমন কোনো খবরের সপক্ষে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

সামগ্রিক তথ্য-প্রমাণ ও মূল ফটোকার্ড বিশ্লেষণের পর এটি নিশ্চিত যে, ভারতের কানপুরের একটি ঘটনার সংবাদকে কেন্দ্র করে বাংলা টিভির তৈরি করা আসল ফটোকার্ডের শিরোনাম বিকৃত করা হয়েছে। সুতরাং, ‘জামাতের তরুণ নেতার শাশুড়িকে বিয়ে’ করার দাবিতে প্রচারিত বাংলা টিভির ফটোকার্ডটি সম্পূর্ণ সম্পাদিত এবং বিভ্রান্তিকর।

স্ত্রীকে তালাকশাশুড়িকে বিয়েজামায়াতভারতে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে