Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

জনগণের পা ধরা নিয়ে তারেকের বক্তব্য বিভ্রান্তিকরভাবে প্রচার

agamir somoy
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৬
জনগণের পা ধরা নিয়ে তারেকের বক্তব্য বিভ্রান্তিকরভাবে প্রচার

ছবিঃ আগামীর সময়

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি বেশ কয়েকটি ফটোকার্ড ও একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন- “১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, পরবর্তী পাঁচ বছর জনগণ আপনার পা ধরবে।”

তবে এই দাবির সত্যতা যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করলে ভিন্ন তথ্য সামনে আসে। দৈনিক ডেইলি স্টার-এর ওয়েবসাইটে গত ৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, বরিশালে আয়োজিত বিএনপির এক নির্বাচনী জনসভায় তারেক রহমান এই বক্তব্য নিজের বলে নয়, বরং কুমিল্লার এক জামায়াত নেতার বক্তব্য উদ্ধৃত করে তার করেন।

ঐ সমাবেশে তারেক রহমান বলেন- “তাদের আরেক নেতা, যার বাড়ি কুমিল্লা জেলায়, তিনি কিছুদিন আগে দলীয় এক সমাবেশে কর্মীদের বলেছেন-‘১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, এরপর পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে।’ চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে?এই কথা থেকেই প্রমাণিত হয়, তারা জনগণকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে।”

বেসরকারি টেলিভিশন “বাংলা ভিশন এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের প্রায় আড়াই মিনিটের অংশেও একইভাবে দেখা যায়, তারেক রহমান জামায়াত নেতার ওই বক্তব্য উদ্ধৃত করে সমালোচনা করছেন-নিজের বক্তব্য হিসেবে নয়।

এছাড়া বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানের পুরো বক্তব্যসহ ভিডিওটি আপলোড করা রয়েছে। ভিডিওটির ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়-“১২ তারিখ পর্যন্ত নয়, আমি আমার নেতাকর্মীদের বলি- ১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন।” ভিডিওতে তারেক রহমান আরও বলেন- “আমরা তার উল্টোটা বলি। নির্বাচন শেষ হলেও জনগণের সেবক হয়ে থাকতে হবে।”

প্রসঙ্গত, এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে তাকে বলতে শোনা যায়-“আমি একবার হাঁটু ধরলে, সে পাঁচ বছর আমার হাঁটু ধরবে।” এই বক্তব্যের প্রেক্ষিতেই তারেক রহমান সমালোচনামূলক মন্তব্যটি তুলে ধরেছিলেন।

সব মিলিয়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি বিভ্রান্তিকর।

তারেক রহমানফটোকার্ডবিভ্রান্তিকরঅনুসন্ধানকী-ওয়ার্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির