Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

দিল্লির আগুনের ভিডিওকে ইসরায়েলের ড্রোন কারখানার আগুন বলে ভুয়া প্রচার

agamir somoy
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৯:২৬
দিল্লির আগুনের ভিডিওকে ইসরায়েলের ড্রোন কারখানার আগুন বলে ভুয়া প্রচার

ছবিঃ আগামীর সময়

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভারতের একটি ড্রোন কারখানায় আগুন লেগেছে- যেখান থেকে ইসরায়েলের জন্য হাজার হাজার ড্রোন তৈরি হয়।

তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি ভারতে ইসরায়েলের জন্য ড্রোন তৈরির কোনো কারখানার নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মাছের বাজারে আগুন লাগার ঘটনা।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ET NOW- এর এক্স অ্যাকাউন্টে গত ১২ মার্চ প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সাথে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, এটি দিল্লির উত্তম নগর এলাকার একটি মাছের বাজারে আগুন লাগার দৃশ্য।

এছাড়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস- এর ১২ মার্চ প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়, পশ্চিম দিল্লির উত্তম নগরের কাছে মাটিয়ালা এলাকায় একটি মাছের বাজারে ভয়াবহ আগুন লাগে। দিল্লি ফায়ার সার্ভিসের বরাতে জানানো হয়, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন নিয়ন্ত্রণে কাজ চলছিল। পুলিশের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে আশপাশের কয়েকটি দোকান ও ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনা নিয়ে সে সময় ভারতের আরও বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

সুতরাং, দিল্লির মাছের বাজারে আগুন লাগার ভিডিওকে ‘ইসরায়েলের জন্য ড্রোন তৈরির কারখানায় আগুন’ বলে প্রচার করা হয়েছে- যা সম্পূর্ণ মিথ্যা।

আগুনশর্ট সার্কিটড্রোন কারখানামাছের বাজারভয়াবহ আগুন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise