Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

আর্জেন্টিনা সমর্থকদের ওপর হামলার দাবিতে ছড়ানো ছবিটি এআই

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৯:৫৭
আর্জেন্টিনা সমর্থকদের ওপর হামলার দাবিতে ছড়ানো ছবিটি এআই

ছবি: আগামীর সময়

আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল করায় সমর্থকদের ওপর হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং এতে অন্তত ১০ জন আহত হয়েছেন—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা ও পতাকা হাতে কয়েকজন ব্যক্তি সড়কে অবস্থান করছেন এবং তাদের দিকে তেড়ে আসছেন সেনাবাহিনীর পোশাক পরা চারজন ব্যক্তি। এছাড়া সড়কের অপর পাশে দুটি ট্যাংকও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ছবিটির বাস্তব কোনো ভিত্তি নেই; এটি মূলত এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি বিভ্রান্তিকর দৃশ্য।


অপপ্রচারের সূত্রপাত ও ফটোকার্ডের অসঙ্গতি

অনুসন্ধানে দেখা যায়, গত ১৭ জুন একটি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ছবিটির সাথে প্রথম এই ভুয়া দাবিটি ছড়ানো হয়। পরবর্তীতে একই ছবি একটি ‘ফটোকার্ড’ আকারেও ব্যাপকভাবে প্রচার পায়। ওই ফটোকার্ডে লেখা ছিল—মিছিলের কারণে “হালকা ধোলাইয়ে” ১০ জন আহত। তবে ছবিটির নিচে ডান পাশে ‘জেমিনি’ (Gemini) লোগো দেখা যায়, যা গুগলের এআই টুল দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্টে ব্যবহৃত একটি পরিচিত ওয়াটারমার্ক। এই লোগোটিই প্রথমাংশে ছবিটির সত্যতা নিয়ে বড় ধরনের সন্দেহ তৈরি করে।

প্রযুক্তিগত পরীক্ষা ও এআই শনাক্তকরণ

ছবিটির সত্যতা যাচাইয়ে স্বীকৃত উন্নত প্রযুক্তিগত বিশ্লেষণ ও একাধিক এআই ডিটেকশন টুল ব্যবহার করা হয়। এছাড়াও ছবিটির সত্যতা শতভাগ নিশ্চিত করতে এটি গুগলের উন্নত এআই শনাক্তকারী প্রযুক্তি ‘সিন্থ-আইডি’ (SynthID) দ্বারা ফরেনসিক বিশ্লেষণ করা হয়। এই টুলের বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদিত হওয়ার অত্যন্ত শক্ত প্রমাণ রয়েছে। ছবিটির সত্যতা যাচাইয়ে টুলটির কনফিডেন্স লেভেল ছিল ‘খুবই উচ্চ’ (Very High)। বিশেষ করে, সিন্থ-আইডির ডিজিটাল ‘হিটম্যাপ’ বিশ্লেষণে দেখা গেছে, ছবিটির ওপরের ও নিচের সামান্য অংশ ছাড়া বাকি প্রায় পুরো অংশ জুড়েই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর উপস্থিতির নিখুঁত চিহ্ন শনাক্ত হয়েছে।

এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী বিশ্বস্ত টুল ‘হাইভ মডারেশন’ (Hive Moderation)-এর মাধ্যমে ছবিটির গভীরতা পরীক্ষা করা হয়। সেই স্বয়ংক্রিয় বিশ্লেষণেও ছবিটি শতভাগ বাস্তব নয়, বরং এটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ পাওয়া যায়।

ডিজিটাল পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমেও আর্জেন্টিনা সমর্থকদের ওপর সেনাবাহিনীর এমন কোনো হামলার ঘটনার নির্ভরযোগ্য কোনো তথ্য, বিবৃতি বা বাস্তব ছবি কোনো দেশীয় কিংবা আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমে পাওয়া যায়নি।

সামগ্রিক তথ্য-প্রমাণ ও আধুনিক প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ভাইরাল হওয়া দাবিটি সম্পূর্ণ বানোয়াট। আর্জেন্টিনা সমর্থকদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি; এআই দিয়ে তৈরি একটি কাল্পনিক ও কৃত্রিম ছবিকে বাস্তব দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সেনাবাহিনীআর্জেন্টিনাপতাকাহিটম্যাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে