Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

আওয়ামী লীগ নেত্রীর ছবিতে অভিনেত্রী তিথির মুখ বসিয়ে ভুয়া প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ২৩:৪৬
আওয়ামী লীগ নেত্রীর ছবিতে অভিনেত্রী তিথির মুখ বসিয়ে ভুয়া প্রচার

ছবিঃ আগামীর সময়

২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ইকরার পরিবারের অভিযোগ, অভিনয়শিল্পী সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে জাহের আলভীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে জাহের আলভীকে প্রধান আসামি এবং অভিনেত্রী ইফফাত আরা তিথিকে অন্যতম আসামি করে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় জাহের আলভীর মা-সহ পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে “অবশেষে নিজ বাসা থেকে গ্রেফতার হলেন আলভীর পরকীয়া প্রেমিকা ইফফাত আরা তিথি”- এমন দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়ে।

তবে অনুসন্ধানে জানা যায়, তিথিকে গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন একজন ব্যক্তির ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৫ মে প্রকাশিত “আ.লীগ নেত্রীকে অবরুদ্ধ করে পুলিশে” শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ছবিটির আংশিক সাদৃশ্য রয়েছে।

ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, নারীর পোশাক, অঙ্গভঙ্গি এবং আশেপাশের পরিবেশ একই হলেও মুখমণ্ডলে ভিন্নতা রয়েছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ফরাজীকান্দা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অবরুদ্ধ অবস্থায় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশিকে আটক করে পুলিশ। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।

অর্থাৎ, ওই ছবিতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রজনী আক্তার তুশির মুখের স্থলে অভিনেত্রী ইফফাত আরা তিথির মুখ প্রতিস্থাপন করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও একই ঘটনার ছবি পাওয়া যায়, যা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এছাড়া, যদি অভিনেত্রী ইফফাত আরা তিথিকে গ্রেফতার করা হতো, তাহলে তা গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশ পেত। কিন্তু কোনো বিশ্বস্ত সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এ ধরনের তথ্য পাওয়া যায়নি। বরং তিথিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকতে দেখা গেছে।

সুতরাং, অভিনেত্রী ইফফাত আরা তিথিকে গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত ও বিভ্রান্তিকর।

জাহের আলভীইফফাত আরা তিথি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর