Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

বৃদ্ধকে মারধরের পুরোনো ভিডিও,বর্তমান সরকারের নামে অপপ্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৮:২১
বৃদ্ধকে মারধরের পুরোনো ভিডিও,বর্তমান সরকারের নামে অপপ্রচার

ছবি: আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বৃদ্ধকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও ছড়িয়ে দিয়ে ‘তারেক রহমানের বাংলাদেশে আপনাকে স্বাগতম’—এমন একটি আপত্তিকর ও ব্যঙ্গাত্মক দাবি করা হচ্ছে। পোস্টগুলোতে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এটি বিএনপি সরকারের আমলের আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান ছবি।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ভিডিওটি সাম্প্রতিক সময়ের তো নয়ই, এমনকি এর সাথে বিএনপি বা তারেক রহমানের সরকারের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি গত জানুয়ারি মাসে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ কর্তৃক এক বৃদ্ধকে মারধরের একটি পুরোনো ঘটনার দৃশ্য।

ভিডিওর আসল উৎস ও সংবাদমাধ্যমের তথ্য

ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে সংবাদভিত্তিক ফেসবুক পেজ ‘Morning Times’-এ গত ১১ জানুয়ারি প্রকাশিত ‘শিক্ষকের উপর কমরেড এম এ সামাদের হামলা’ শিরোনামের একটি মূল ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্য ও ঘটনার সাথে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে ভাইরাল হওয়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।

কমিউনিস্ট পার্টি নেতার স্বীকারোক্তি ও আত্মপক্ষ সমর্থন

‘Morning Times’-এর সূত্র ধরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি কমরেড এম এ সামাদের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়। তিনি নিজেই গত ১২ জানুয়ারি ভাইরাল হওয়া ওই ভিডিওটি যুক্ত করে একটি বিবরণমূলক পোস্ট প্রকাশ করেছিলেন।

পোস্টে তিনি ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানান, গত ১১ জানুয়ারি তাঁর দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) একটি রাজনৈতিক সমাবেশের আয়োজন করেছিল। সমাবেশ চলাকালে মারধরের শিকার ওই বৃদ্ধ ব্যক্তি সমাবেশে বাধা প্রদান করেন এবং অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলতে থাকেন। পরিস্থিতি সামলাতে গিয়ে একপর্যায়ে মেজাজ হারিয়ে এম এ সামাদ তাঁকে মারধর করে বসেন। পরবর্তীতে নিজের এমন আচরণের জন্য তিনি প্রকাশ্যে দুঃখপ্রকাশও করেছিলেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করার অনেক আগেই (গত জানুয়ারিতে) এই মারধরের ঘটনাটি ঘটেছিল। এছাড়া অতীতেও ভিন্ন ভিন্ন অসত্য দাবিতে এই একই ভিডিওটি ছড়ানো হলে সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’ ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করে অপপ্রচার চিহ্নিত করেছিল।

সামগ্রিক তথ্য ও সংবাদমাধ্যমের প্রমাণ বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘তারেক রহমানের বাংলাদেশে স্বাগতম’ দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ অসত্য ও মনগড়া। গত জানুয়ারি মাসে কমিউনিস্ট পার্টির সভাপতির এক বৃদ্ধকে মারধরের একটি পুরোনো বিচ্ছিন্ন ভিডিও ক্লিপ কাটছাঁট করে, তারেক রহমানের নাম ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে এই ভুয়া অপপ্রচার চালানো হচ্ছে।

প্রকাশ্যে মারধরতারেক রহমানআপত্তিকরব্যঙ্গাত্মকবিএনপি সরকারকমিউনিস্ট পার্টিবৃদ্ধকে মারধর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু