Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

রংপুরে মসজিদের সামনে ইসকন সদস্যদের অস্ত্র দেখানোর দাবিটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৫:১৬
রংপুরে মসজিদের সামনে ইসকন সদস্যদের অস্ত্র দেখানোর দাবিটি ভুয়া

ছবি: আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মসজিদের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার একটি ভিডিও ও ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে—রংপুরে রথযাত্রার সময় ইসকন সদস্যরা মসজিদের সামনে এসে এসব অস্ত্র প্রদর্শন করেছে। তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। আলোচিত ভিডিওটি সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার নয়, বরং এটি মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলের দৃশ্য। এছাড়া, একই দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়, সেটি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে বিকৃত ও সম্পাদনা করা হয়েছে।

ভিডিওর আসল উৎস ও জিওলোকেশন অনুসন্ধান

ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করা হলে, ‘MAHIN’ নামের একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে গত ২৬ জুন প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ১৬ সেকেন্ডের ওই ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি রংপুরের আলমনগর এলাকায় ধারণ করা। পোস্টকারী মূলত তাজিয়া মিছিল ঘুরতে বেরিয়ে এই ভিডিওটি ধারণ করেছিলেন। ফেসবুকে ইসকনের নামে ছড়িয়ে পড়া ভিডিওটির সাথে এই মূল ভিডিওর হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে জিওলোকেশন অনুসন্ধানের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, ২৬ জুন আপলোড করা এই ভিডিওটি মূলত রংপুরের ‘হযরত শেখ মাহমুদ বাসিন (রা.) ঘোড়াপীর মাজার’-এর সামনে ধারণ করা হয়েছিল, যার সংলগ্ন একটি মসজিদও রয়েছে। ওই একই স্থানে একই দিনে তাজিয়া মিছিল উপলক্ষে ঐতিহ্যবাহী শারীরিক কসরত দেখানোর আরও একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

তারিখের অসঙ্গতি

তথ্য অনুযায়ী, গত ২৬ জুন (শুক্রবার) বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা পালিত হয় এবং সে সময়ই তাজিয়া মিছিলের এই ভিডিওটি ধারণ করে ইন্টারনেটে আপলোড করা হয়েছিল। অপরদিকে, সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ও পালিত হয়েছে তারও অনেক পরে, অর্থাৎ গত ১৬ জুলাই। রথযাত্রা শুরু হওয়ার অনেক আগে থেকেই (২৬ জুন) ভিডিওটি ইন্টারনেটে থাকার কারণে এটি নিশ্চিত যে ভিডিওটির সাথে রথযাত্রা বা ইসকনের কোনো সম্পর্ক নেই।

ছবির অসঙ্গতি ও প্রযুক্তিগত যাচাই

রথযাত্রার দাবিতে প্রচারিত ছবিটির সাথে মাহিন নামের অ্যাকাউন্টে থাকা মূল ভিডিওটির ব্যাকগ্রাউন্ডের দেয়ালের গঠনসহ বেশ কিছু অংশের হুবহু মিল পাওয়া যায়, যা থেকে স্পষ্ট হয় যে ছবিটি ওই ভিডিও থেকেই স্ক্রিনশট হিসেবে নেওয়া হয়েছে। তবে ছবিটিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মসজিদ’ শব্দটি ওপরে লিখে দেওয়া হয়েছে।

এছাড়া ছবিটিতে একাধিক স্পষ্ট অসঙ্গতি নজরে পড়ে; যেমন—ভিডিওতে যেখানে একটি বিশেষ দেশীয় অস্ত্র দেখা যাচ্ছিল, ছবিটিতে সেখানে অবাস্তবভাবে কাঠের তৈরি কিছু একটা দেখা যাচ্ছে। এই দৃশ্যমান বিকৃতির কারণে ছবিটি বেশ কয়েকটি এআই শনাক্তকরণ টুলসের মাধ্যমে পরীক্ষা করা হয়। প্রযুক্তিগত পরীক্ষায় ছবিটিতে ‘এআই জেনারেটেড’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এডিট করার প্রমাণ মেলে।

সামগ্রিক তথ্য ও প্রমাণ বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘রংপুরে মসজিদের সামনে রথযাত্রায় ইসকন সদস্যরা সশস্ত্র মিছিল করেছে’ দাবিটি সম্পূর্ণ ভুয়া ও কাল্পনিক। গত ২৬ জুন পবিত্র আশুরার তাজিয়া মিছিলের একটি পুরনো ভিডিও এবং সেই ভিডিওর স্ক্রিনশটকে এআই প্রযুক্তির সাহায্যে বিকৃত ও সম্পাদনা করে, বর্তমান রথযাত্রার প্রেক্ষাপটে ইসকনের নামে জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক গুজব ছড়ানো হচ্ছে।

দেশীয় অস্ত্রমহড়ারথযাত্রারংপুরইসকনসনাতন ধর্মাবলম্বীআশুরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise