Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

‘পাকিস্তান যাত্রার’ সময় জুমা আটক হননি

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ২০:১৯
‘পাকিস্তান যাত্রার’ সময় জুমা আটক হননি

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে, “পাকিস্তান যাওয়ার সময় ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাকে পুলিশ আটক করেছে।”

অনুসন্ধানে জানা যায়, এই দাবি সম্পূর্ণ ভুয়া। মূলত, একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ ‘GojobVision’-এর পোস্ট থেকে এই তথ্যের সূত্রপাত।

পেজের বায়োতে উল্লেখ রয়েছে, “দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।” পেজে আরও অনুরূপ ব্যঙ্গাত্মক পোস্ট রয়েছে, যা প্রমাণ করে আলোচিত পোস্টও মজা বা ব্যঙ্গধর্মী কনটেন্ট হিসেবে তৈরি করা হয়েছে।

ফটোকার্ডে ব্যবহৃত ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত। গুগলের এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুল সিন্থআইডি (SynthID) এবং জেমিনি পরীক্ষা নিশ্চিত করেছে, ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদিত।

পোস্টটি প্রচারের পরও ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে নিয়মিত সক্রিয় ছিলেন।

এছাড়া, দেশের কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও এই দাবির কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তাই পাকিস্তান যাত্রার সময় তার আটক হওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া।

ফাতিমা তাসনিম জুমা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise