Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:১৫
জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

ভারতের মালায়ালাম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী সেলিম কুমার মারা গেছেন। শনিবার দক্ষিণ ভারতের কোচিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তাকে কোচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভেন্টিলেটর সাপোর্ট, অ্যান্টিবায়োটিক, ডায়ালাইসিসসহ বিভিন্ন জীবন রক্ষাকারী চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সেলিম কুমার। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বেগে ছিলেন ভক্ত-অনুরাগীরা। শেষ পর্যন্ত সব আশঙ্কাকে সত্যি করে না-ফেরার দেশে পাড়ি জমালেন মালায়ালাম চলচ্চিত্রের এই প্রিয় মুখ।

থিয়েটার ও মিমিক্রির মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। ১৯৯৭ সালে ‘ইস্টামানু নূরু ভাট্টাম’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরে কৌতুক অভিনেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি চরিত্রনির্ভর নানা ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়ান।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সত্যমেভা জয়তে’, ‘থেনকাসিপাট্টানাম’, ‘ওয়ান ম্যান শো’, ‘ই পারাক্কুম থালিকা’, ‘মিসা মাধবন’, ‘কালিয়ানারামান’, ‘সিআইডি মুসা’, ‘মায়াভি’, ‘পেরুমাঝাক্কালাম’, ‘আচানুরাঙ্গাথা ভীডু’ এবং ‘আদামিন্টে মাকান আবু’।

২০১০ সালে ‘আদামিন্টে মাকান আবু’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করেন তিনি। এছাড়া চারবার জিতেছেন কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড।

অভিনয়ের পাশাপাশি নির্মাণেও যুক্ত ছিলেন সেলিম কুমার। তিনি ‘করুথা জুথান’ ও ‘দৈবামে কৈথোজহাম কে. কুমার আকানাম’সহ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেন।

ব্যক্তিগত জীবনে স্ত্রী সুনীতা এবং দুই ছেলে চন্দু সেলিম কুমার ও আরোমাল সেলিম কুমারকে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে মালায়ালাম চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সেলিম কুমারঅভিনেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ