Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

জামালপুরে ‘ইত্যাদি’র এবারের পর্ব, প্রচার ২৫ সেপ্টেম্বর

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭
জামালপুরে ‘ইত্যাদি’র এবারের পর্ব, প্রচার ২৫ সেপ্টেম্বর

এবারের ইত্যাদির একটি দৃশ্য

দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। দেশের লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের নানা অজানা গৌরবগাথা দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্যেই দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অনুষ্ঠানটির পর্ব ধারণ করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় এবারের পর্বটি ধারণ করা হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে।

আয়োজকরা জানান, এবারের পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। এর একটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। অন্যটি জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। এর সঙ্গে নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় বাঙালি ও গারো শিল্পীরা।

আরও পড়ুন

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন দীপিকা

২৩ সেপ্টেম্বর ২০২৬


এ ছাড়া ‘ইত্যাদি’র এবারের পর্বে নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকছে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা চীনের নয়নাভিরাম সুঝৌ শহরের চিত্র।

এ পর্বে আরও থাকছে কাশেম টিভির রিপোর্টার ও তার নাতির প্রাণবন্ত আলাপ। পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে থাকছে তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, আনোয়ার শাহী, তারিক স্বপন, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুবর্ণা মজুমদার, সাবরিনা নিসাসহ অনেকে।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

আগামী ২৫ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে অনুষ্ঠানটির এবারের পর্ব।




ইত্যাদিম্যাগাজিন অনুষ্ঠান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: