Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

বিটলসকে হারিয়ে গ্র্যামি জয়ী ডেভিড ক্লেটন-থমাস আর নেই

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৪:১১
বিটলসকে হারিয়ে গ্র্যামি জয়ী ডেভিড ক্লেটন-থমাস আর নেই

ডেভিড ক্লেটন-থমাস

বিশ্ব সংগীতের এক সোনালি অধ্যায়ের অবসান ঘটল। বিদায় নিলেন ১৯৬০-এর দশকের সাড়া জাগানো জ্যাজ-রক ব্যান্ড ‘ব্লাড, সোয়েট অ্যান্ড টিয়ার্স’-এর কিংবদন্তি ক্যানাডিয়ান ফ্রন্টম্যান, গায়ক ও গীতিকার ডেভিড ক্লেটন-থমাস।

গত বুধবার টরন্টোর একটি হাসপাতালে ৮৪ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গ্র্যামি বিজয়ী তারকা। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমী ও রক ঘরানার ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের কালো ছায়া।

ডেভিড ক্লেটন-থমাসের জীবনের গল্প কোনো সিনেমার চেয়ে কম ছিল না। কিশোর বয়সে ঘরছাড়া হয়ে টরন্টোর রাস্তায় রাস্তায় দিন কাটিয়েছেন তিনি। জড়িয়ে পড়েছিলেন অপরাধেও, যার ফলে জীবনের একটি বড় সময় কেটেছে বিভিন্ন কারাগার ও কিশোর সংশোধনাগারে।

তবে নিয়তি তাকে অন্ধকার গলিতে হারিয়ে যেতে দেয়নি। জেলের চার দেয়ালের মাঝেই তিনি নিজে নিজে গিটার বাজানো শেখেন এবং বন্দিদের সামনে গান গেয়ে নিজের ভেতরের সংগীতের জাদুকে আবিষ্কার করেন। এরপর ১৯৬৮ সালে ‘ব্লাড, সোয়েট অ্যান্ড টিয়ার্স’ ব্যান্ডে যোগ দেওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

আরও পড়ুন

ঝলমলে লাল গাউনে স্পটলাইট কাড়লেন পূজা

২৬ জুন ২০২৬

১৯৬৮ সালে ডেভিড ক্লেটন-থমাসের জাদুকরী কণ্ঠে ব্যান্ডের স্বনামধন্য অ্যালবামটি মুক্তি পেয়েই বিশ্বজুড়ে ইতিহাস তৈরি করে। বিশ্বখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর কালজয়ী অ্যালবাম ‘অ্যাবে রোড’-কে পেছনে ফেলে সেই বছর ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ সহ একাই ৫টি গ্র্যামি পুরস্কার লুফে নেয় ক্লেটন-থমাসের এই অ্যালবাম!

দুনিয়াজুড়ে এক কোটিরও বেশি কপি বিক্রি হওয়া এই অ্যালবামটি টানা সাত সপ্তাহ বিলবোর্ড চার্টের এক নম্বরে ছিল। ক্যারিয়ারে ৪০ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করা এই রকারের ‘স্পিনিং হুইল’ ও ‘ইউ’ভ মেড মি সো ভেরি হ্যাপি’ গানগুলো আজও সংগীতের ইতিহাসে মাইলফলক হয়ে আছে।

১৯৭০ সালে ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন এক রাজনৈতিক বিতর্কেও জড়িয়ে পড়েছিল তার ব্যান্ড। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশে সমাজতান্ত্রিক পূর্ব ইউরোপে সফরকারী প্রথম রক ব্যান্ড ছিল তারা।

২০২৩ সালের একটি ডকুমেন্টারিতে প্রকাশ পায় যে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসন ক্লেটন-থমাসকে ব্ল্যাকমেইল করেছিল—হয় এই ট্যুর করতে হবে, নয়তো আমেরিকা থেকে বিতাড়িত হতে হবে। এই সফরের কারণে সে সময় যুদ্ধবিরোধী সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ব্যান্ডটিকে।

পরবর্তীতে একটানা ট্যুরের ক্লান্তির কারণে ১৯৭২ সালে ব্যান্ড ছাড়লেও আশির দশকে আবারও নিজের চেনা ঠিকানায় ফিরে আসেন তিনি। মৃত্যুকালে তিনি দুই কন্যাসন্তান রেখে গেছেন।

ডেভিড ক্লেটন-থমাসপপ মিউজিকগণসংগীতশিল্পী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ