Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

৮ বছরের আইনি লড়াইয়ে ধসে পড়ল মিশার অভিযোগ, স্বস্তিতে আলী জাফর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:৩০
৮ বছরের আইনি লড়াইয়ে ধসে পড়ল মিশার অভিযোগ, স্বস্তিতে আলী জাফর

মিশা শফি এবং আলি জাফর

পাকিস্তানি সংগীত জগতের সবচেয়ে চর্চিত এবং আলোচিত আইনি লড়াইয়ের অবসান হলো। জনপ্রিয় গায়ক আলী জাফরের করা মানহানি মামলায় হেরে গেলেন গায়িকা মিশা শফি। লাহোর আদালত মিশাকে নির্দেশ দিয়েছেন জাফরকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে। একই সাথে আদালত স্পষ্ট করে দিয়েছে, আলী জাফরের সম্মানহানি হয় এমন কোনো মন্তব্য বা অভিযোগ ভবিষ্যতে আর করতে পারবেন না মিশা।

ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। বিশ্বজুড়ে তখন #MeToo আন্দোলন তুঙ্গে। সেই ঢেউ আছড়ে পড়ে পাকিস্তানেও, যখন মিশা শফি হঠাৎ অভিযোগ করেন যে তার সহকর্মী আলী জাফর তাকে একাধিকবার যৌন হয়রানি করেছেন। মুহূর্তের মধ্যেই সেই খবর ভাইরাল হয়ে যায়। কিন্তু দমে যাননি আলী জাফর। তিনি পাল্টা মানহানির মামলা ঠুকে দেন এবং দাবি করেন যে তার ইমেজ নষ্ট করতেই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

দীর্ঘ কয়েক বছরের শুনানি শেষে আদালত জানায়, মিশা শফির আনা অভিযোগগুলো সত্য বলে প্রমাণিত হয়নি। তার করা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ইন্টারভিউতে দেওয়া তথ্যগুলো ছিল ভিত্তিহীন ও মানহানিকর। আদালত আরও পর্যবেক্ষণ করেছে যে, এই অভিযোগগুলো জনস্বার্থে নয় বরং ব্যক্তিগত উদ্দেশ্যেই করা হয়েছিল।

এই রায় আসার পরপরই আলী জাফরের ভক্তদের মধ্যে খুশির আমেজ দেখা গেছে। তবে মিশা শফির আইনজীবী নিঘাত দাদ জানিয়েছেন, তারা এখনই হার মানছেন না। এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করবেন। তাদের দাবি, আদালত অনেক প্রমাণ এড়িয়ে গেছে এবং এখনো যৌন হয়রানির মূল অভিযোগটি সুপ্রিম কোর্টে বিচারাধীন।

পাকিস্তানের শোবিজ অঙ্গনে এই মামলাটি একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। একদিকে আলী জাফরের পক্ষ বলছে এটি সত্যের জয় এবং সোশ্যাল মিডিয়ায় কাউকে বিনা প্রমাণে কলঙ্কিত করার বিরুদ্ধে এক কড়া বার্তা। অন্যদিকে, মানবাধিকার কর্মীদের একাংশ মনে করছেন, এই রায়ের ফলে ভবিষ্যতে নারীরা যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেতে পারেন।

​সব মিলিয়ে লাহোর আদালতের এই রায় পাকিস্তানের বিনোদন দুনিয়ায় নতুন এক আলোচনার জন্ম দিল। এখন দেখার বিষয়, হাইকোর্টে আপিলের পর এই লড়াই কোন দিকে মোড় নেয়।

পাকিস্তানযৌন হয়রানিমিশা শফিআলি জাফর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise