দাবানলের হুমকিতে
বিনোদন ডেস্ক

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট
হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের দীর্ঘদিনের আইনি বিরোধের কেন্দ্রবিন্দু ফ্রান্সের শ্যাতো মিরাভাল এস্টেট এখন ভয়াবহ দাবানলের হুমকিতে। এস্টেটের কাছাকাছি ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের সঙ্গে লড়ছে ফ্রান্স। এদিকে ২০২২ সাল থেকে মিরাভালে ওয়াইনারি নিয়ে আইনি লড়াই এখনো চলমান।
আদালত ব্র্যাড পিট-জোলির ২০১৭-২০১৯ সালের আর্থিক নথি চাইলেও জোলি সেটি দিতে আপত্তি জানান। নায়িকার আইনজীবীদের দাবি— আর্থিক সংকট নয়, বরং সাবেক স্বামীর নিয়ন্ত্রণ থেকে নিজের জীবন ও অর্থনৈতিক বিষয়গুলো আলাদা করতেই মিরাভালে নিজের অংশ বিক্রি করেছেন তিনি।




