হলিউড ছাড়ার ভাবনা
বিনোদন ডেস্ক

অ্যান্ড্রু গারফিল্ড
হলিউড ছাড়ার কথা ভাবছেন আমেরিকান অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় একবছর ধরে টানা একের পর এক সিনেমার কাজ করেছেন। নিজের সিনেমাগুলো দর্শক দেখবে, এটাই তার চাওয়া। তবে প্রচারের ব্যস্ততা থেকে দূরে থাকতে আগ্রহী ৪৩ বছর বয়সী এই তারকা। তার ইচ্ছা, ইংল্যান্ডের সমারসেটের গ্রামাঞ্চলে কাঠ কাটতে কাটতে পাখি দেখা। গারফিল্ড জানান, ১৫ বছর আগে তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়া ও ‘স্পাইডার-ম্যান’-এর মতো বড় চরিত্রে অভিনয় করা। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন তার কাছে খ্যাতি ও সাফল্যের চেয়ে পরিবার, বন্ধু, নিজের সঙ্গে সুন্দর সম্পর্ক এবং শান্তিপূর্ণ জীবন বেশি গুরুত্বপূর্ণ।






