Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

সালাহউদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:১৭
শেয়ার করুন:
সালাহউদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক

সালাহউদ্দিন লাভলু -ফেসবুক

‘রঙের মানুষ’, ‘হাড়কিপটা’, ‘ভবের হাট’, ‘আপন মানুষ’সহ অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। এবার সালাহউদ্দিন লাভলু ফিরছেন নতুন ধারাবাহিক ‘ফুলগাঁও’ নিয়ে। এর চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে লাভলুর বিশ্বাস, গ্রামীণ জনজীবনের গল্পকে বাস্তবতা ও আবেগের সঙ্গে তুলে ধরতে মাসুম রেজার জুড়ি নেই।

সালাহউদ্দিন লাভলু জানান, ‘ফুলগাঁও’ কোনো একক চরিত্রের গল্প নয়; এটি একটি গ্রামের গল্প। তবে এই গ্রামের বিশেষত্ব অন্য জায়গায়। গ্রামের প্রতিটি মানুষের জীবন-জীবিকা আবর্তিত হয় ফুলকে কেন্দ্র করে। কেউ ফুল চাষ করেন, কেউ ফুলের বাগানে কাজ করেন, কেউ ফুলের ব্যবসা করেন, আবার কারও সংসার চলে ফুলের আয়ে। ফুলচাষিদের পারিবারিক জীবন, সম্পর্কের টানাপোড়েন, প্রেম, হাসি-কান্না, দ্বন্দ্ব, স্বপ্ন ও সংগ্রাম নিয়েই এগিয়ে যাবে নাটকের কাহিনি।

নির্মাতা জানান, নাটকে ফুলচাষিদের একটি কমিটি রয়েছে। সেই কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নানা দিক উঠে এসেছে। পাশাপাশি তাদের সন্তানদের জীবন, শিক্ষা ও ভবিষ্যৎ স্বপ্নও গল্পের অংশ। এমনকি নাটকে একজন ‘ফুলের ডাক্তার’-এর চরিত্রও রয়েছে, যা গল্পে ভিন্ন মাত্রা যোগ করবে।

নাটকের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে থাকছে ভালোবাসা দিবস। কারণ, ফুলচাষিদের জীবনে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি এটি। ভ্যালেন্টাইনস ডে ঘিরে ফুলের চাহিদা, ব্যবসার ব্যস্ততা, লাভ-লোকসান এবং সেই সময়ের নানা পারিবারিক ঘটনাই নাটকের কাহিনিকে আরও প্রাণবন্ত করে তুলবে।

১২৫ পর্বের এই ধারাবাহিকের শুটিং শেষ করতে সময় লেগেছে ১৫ মাস। এর কারণ ব্যাখ্যা করে লাভলু বলেন, ‘কখনো একটানা শুটিং করি না। প্রতিটি ধাপে ছয় থেকে আটটি পর্ব ধারণের পর কিছুদিন বিরতি নেই। স্বস্তিদায়ক পরিবেশে শিল্পীরা নিজেদের সেরাটা দিতে পারেন। শুটিংয়ে যাওয়ার আগে সেই জায়গাটা আগে প্রস্তুত রাখার চেষ্টা করি। শীত, গরম ও বৃষ্টির মধ্যে পুরো ইউনিট আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।’

‘ফুলগাঁও’ নাটকে ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’ ও ‘হাড়কিপটা’র অনেক পরিচিত শিল্পী একত্র হয়েছেন। এতে অভিনয় করেছেন রহমত আলী, তুষার খান, রওনক হাসান, আ খ ম হাসান, ওয়াহিদা মল্লিক জলি, জয়রাজ, সোহেল খান, আরফান আহমেদ। নতুন প্রজন্মের অভিনয়শিল্পী নাসরিন অনু আছেন একটি চরিত্রে। শিগগিরই চ্যানেল আইতে প্রচার হবে ধারাবাহিকটি।

রঙের মানুষহাড়কিপটাভবের হাটসালাহউদ্দিন লাভলু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসআরবির নেতৃত্বে ফারুক

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসআরবির নেতৃত্বে ফারুক

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার