Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

’জ্বীনের বাচ্চা’ দিয়ে মোস্তাফিজুর নূর ইমরানের নির্মাণ শুরু

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৩
’জ্বীনের বাচ্চা’ দিয়ে মোস্তাফিজুর নূর ইমরানের নির্মাণ শুরু

চরকি অরিজিনাল সিরিজ ’ফেউ’ এর মার্শাল কিংবা ’গুলমোহর’–এর রানা তালুকদারসহ আরও দুর্দান্তসব চরিত্রের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান  প্রথমবারের মতো ক্যামেরার পেছনে। অভিনেতা হিসেবে সাফল্যের পর প্রথমবারের মতো নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। তার পরিচালনায় নির্মিত প্রথম কনটেন্ট ‘জ্বীনের বাচ্চা’ (Djinner Bachcha) মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। চরকি এক্সক্লুসিভ এই কনটেন্টটি দর্শকরা দেখতে পারবেন ১৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি প্রথম প্রহরেই।

অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর হঠাৎ নির্মাণে কেন? এমন প্রশ্নে ইমরান জনান, অভিনয় তাকে তৃপ্তি দিয়েছে, কিন্তু তার ভেতরে সবসময়ই ছিল গল্প বলার এক অদম্য ক্ষুধা। তার ভাষায়, এটা এক ধরনের ’স্টোরিটেলিং ক্রেভিং’– যা তাকে ক্যামেরার সামনে থেকে ক্যামেরার পেছনে নিয়ে এসেছে। পরিচালক হিসেবে প্রথম কাজের শুরু করার আগে অনেক গল্প নিয়ে ভেবেছেন, অন্যের থেকে গুল্প শুনেছেন। কিন্তু ‘জ্বীনের বাচ্চা’র গল্প তাকে এমন নাড়া দিল যে, তা ফ্রেমবন্দি না করে শান্তি হলো না তার।

’জ্বীনের বাচ্চা’ নামটা শুনলেই কৌতূহল তৈরি হয়। গল্পের দর্শন প্রসঙ্গে ইমরান বলেন, ’এটি মূলত মাতৃত্বের গল্প। আমার বিশ্বাস এই জগতে হোক বা অন্য কোনো জগতে, মাতৃত্বের ভাষা একই। সেই সার্বজনীন অনুভূতিকেই আমি পর্দায় তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি সমাজের ভেতরে লুকিয়ে থাকা এক ধরনের অদৃশ্য অস্বস্তিকে রূপকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি এখানে।’ গ্রামীন জীবনের চেনা গল্প মনে হলেও ‘জ্বীনের বাচ্চা’ সম্পূর্ণ ফিকশন। তবে এতে কিছুটা ম্যাজিক রিয়ালিজমের ছোঁয়া রয়েছে বলে জানান নির্মাতা, যা বাস্তব ও অবাস্তবের সীমারেখাকে ইচ্ছাকৃতভাবে ঝাপসা করে দেয়।

সর্বোপরি ’জ্বীনের বাচ্চা’ কি কোনো রুপকের আশ্রয়? নির্মাতা এই প্রশ্নের উত্তর দর্শকের হাতেই তুলে দিয়েছেন। তার মতে, পুরো কনটেন্টটি দেখার পর দর্শক যে অনুভূতি বা ব্যাখ্যা খুঁজে পাবেন, সেটিই হবে এই নামের প্রকৃত অর্থ। অভিনেতা থেকে নির্মাতা হয়ে ওঠার এই যাত্রায় মোস্তাফিজুর নূর ইমরান হাজির হচ্ছেন এক ভিন্ন আঙ্গিকে। ‘জ্বীনের বাচ্চা’ তার নির্মাতা সত্তার প্রথম প্রকাশ। এবার দেখার পালা, দর্শক সেই গল্পকে কীভাবে গ্রহণ করেন।

‘জ্বীনের বাচ্চা’ কনটেন্টে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। তার সঙ্গে রয়েছেন সরকার রওনক রিপন, আজাদ আবুল কালাম, অদ্রিজিৎ মন্ডল, আনোয়ারুল হক, রিবন খন্দকার। এরইমধ্যে প্রকাশ পেয়েছে এর ট্রেলার, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে কয়েকগুণ। সেখানে দেখা যায়, মৌসুমী হামিদের চরিত্রটি বাকপ্রতিবন্ধী এবং নিঃসন্তান। এই দুই বাস্তবতা ঘিরেই তার দাম্পত্য ও পারিবারিক জীবনে তৈরি হয় অশান্তি। স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা, প্রতিবেশীদের কটূক্তি—সব মিলিয়ে তিনি যেন এক নিঃসঙ্গ লড়াইয়ের মুখোমুখি।

ট্রেলারের এক পর্যায়ে গ্রামবাংলার প্রচলিত জ্বীন তাড়ানোর কবিরাজি বা ধর্মীয় আচার–অনুষ্ঠানের দৃশ্যও উঠে এসেছে, যা গল্পে রহস্য ও সামাজিক বাস্তবতাকে রুপকের মাধ্যমে প্রকাশ করে। ট্রেলারের অধিকাংশ সময় জুড়ে নানা সংকটে জর্জরিত এক নারীর জীবনসংগ্রামই ফুটে উঠেছে সেখানে। নিজের চরিত্র প্রসঙ্গে মৌসুমী হামিদ জানান, এটি শুধু মাতৃত্বের গল্প নয় বরং গভীর বেদনার গল্প। তার ভাষায়, ’চরিত্রটিতে পেইন ছাড়া কিছু নেই। তবে তার কষ্ট কিছুটা লাঘব হয় তখনই, যখন সে নিজেকে কোনো এক শিশুর মা হিসেবে কল্পনা করে বা অনুভব করে।’

অভিনয় অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ’কথা না বলে শুধুমাত্র অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করা ভীষণ কঠিন। চরিত্রের প্রস্তুতির জন্য নির্মাতা আমাকে টানা তিনদিন সেটে কথা বলতে দেননি। সেই নীরবতার কষ্টই হয়তো চরিত্রে বাস্তব বেদনার ছাপ এনে দিয়েছে। তবে শেষ পর্যন্ত দর্শকরাই এর সঠিক মূল্যায়ন করবেন।’ নির্মাতা হিসেবেও ইমরানের ভূয়সী প্রশংসা করেন মৌসুমী হামিদ। তার মতে, মোস্তাফিজুর নূর ইমরানের মতো নিবেদিত ও সংবেদনশীল পরিচালক খুব কমই দেখেছেন তিনি।

গল্পটি লিখেছেন স্বাক্ষর কুন্ডু দীপ এবং চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রাজীব হোসেন। সবশেষে চরকি এক্সক্লুসিভ ‘জ্বীনের বাচ্চা’ শুধু রহস্য নয়, সামাজিক বাস্তবতা ও অন্তর্গত বেদনার এক

জ্বীনের বাচ্চামোস্তাফিজুর নূর ইমরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের