শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

ওমর সানীর রেস্তোরাঁর কর্মচারী কুপিয়ে জখম করলো গ্রাহককে

বিনোদন ডেস্কপ্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯
ওমর সানীর রেস্তোরাঁর কর্মচারী কুপিয়ে জখম করলো গ্রাহককে

ওমর সানী

অভিনেতা ওমর সানীর 'চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁর এক ক্রেতাকে কুপিয়ে জখম করেছে রেস্তোরাঁরই এক কর্মী। বেশ কয়েকজনকে মারধরের অভিযোগও পাওয়া গেছে। গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত আটটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

‎ঘটনার দিন ভুক্তভোগী মো. আতিকুর রহমান খান ৪-৫ জন বন্ধু নিয়ে চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্তোরাঁয় খেতে যান। সেখানে খেতে যাওয়া কয়েকজন নারী ক্রেতার সঙ্গে রেস্তোরাঁর এক কর্মী অশোভন আচরণ করায় প্রতিবাদ করেন আতিকুর। তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে অভিনেতার রেস্তোরাঁয় খেতে আসা আতিকুর ও তার বন্ধুদের ওপর হামলা চালায় রেস্তোরাঁর ককর্মচারী।

‎‎পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে ভুক্তভোগীরা প্রাণভয়ে দৌড়ে মূল সড়কের দিকে চলে যান। এ সময় অভিযুক্ত মো. ইমরান তাদের ধাওয়া করে ধারালো ছুরি দিয়ে আতিকুর রহমানের পিঠে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। আরেক অভিযুক্ত লিখন লাঠি দিয়ে তাকে মারধর করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। অন্যরাও তাকে ও তার বন্ধুদের মারধর করে। মারধরের এক পর্যায় রেস্তোরাঁর কর্মী আতিকুর পকেটে থাকা টাকাও ছিনিয়ে নেন।

‎‎স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আতিকুর রহমানকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎‎জানা গেছে, আহত আতিকুরের চাচা মো. খলিলুল রহমান খান বাদল বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় তেরো জনের নামে একটি লিখিত অভিযোগ করেছেন।

‎'চাপওয়ালার শ্বশুরবাড়ি’ কর্ণধার ওমর সানীর দাবি, লিখন মাদকাসক্ত ও অসদাচরণকারী হওয়ায় এ ধরনের অপকর্ম ঘটিয়েছে। তবে একজন কাস্টমারের সঙ্গে কেন এমন আচরণ করা হলো, সেটি তিনিও বুঝতে পারছেন না। তিনিও এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

অভিনেতা জানিয়েছেন, ঘটনার পর তিনি নিজেই পুলিশ ও সেনাসদস্যদের ফোন করে বিষয়টি অবহিত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লিখনের কাছ থেকে মুচলেকা নিয়েছেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেছেন। ব্যস্ততার কারণে এখনও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সরাসরি কথা বলা হয়নি।

‎

    শেয়ার করুন:
    Advertisement
    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    ০১ মে ২০২৬, ২২:৩২

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ০১ মে ২০২৬, ২২:০২

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    ০২ মে ২০২৬, ০১:০৯

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    ০২ মে ২০২৬, ০০:০৮

    যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে : ইরান

    যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে : ইরান

    ০২ মে ২০২৬, ০৭:৪৭

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ০২ মে ২০২৬, ০০:২৩

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    ০২ মে ২০২৬, ০০:৪২

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

    সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

    ০২ মে ২০২৬, ০৯:০৫

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ০১ মে ২০২৬, ২৩:০৮

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ০১ মে ২০২৬, ১৬:২১

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    ০১ মে ২০২৬, ২০:৩৫

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ০২ মে ২০২৬, ০১:৪৭

    advertiseadvertise