Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

চলে গেলেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা টম

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:২৭
চলে গেলেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা টম

টম চ্যাডবন

ব্রিটিশ টেলিভিশন ও চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত ও প্রবীণ মুখ টম চ্যাডবন না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

কালজয়ী কল্পবিজ্ঞান সিরিজ ‘ডক্টর হু’ এবং বিশ্বকাঁপানো শো ‘গেম অব থ্রোনস’-এ অভিনয়ের জন্য দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন লুটনে জন্ম নেওয়া এই তারকা।

টম চ্যাডবনের সঙ্গে কাজ করা প্রকাশনা ও ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ফ্যান্টম ইভেন্টস’ সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এক শোক বার্তায় তারা জানায়, ‘টম সবসময় কাজের ক্ষেত্রে অত্যন্ত অমায়িক ও আন্তরিক একজন মানুষ ছিলেন। এই কঠিন সময়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’

পেশাগত জীবনে প্রায় ৫০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন টম চ্যাডবন। ১৯৭৯ সালে ‘ডক্টর হু’ সিরিজের ঐতিহাসিক পর্ব ‘সিটি অব ডেথ’-এ প্রাইভেট ডিটেকটিভ দুগান চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।

আরও পড়ুন

অ্যাভেঞ্জার্স: এন্ডগেমের রেকর্ড ভাঙতে চলেছে নতুন স্পাইডার-ম্যান

৩০ জুলাই ২০২৬

তৎকালীন সময়ে ১ কোটি ৬০ লাখেরও বেশি দর্শক পর্বটি উপভোগ করেছিলেন, যা শো-টির ইতিহাসের সর্বোচ্চ ভিউ পাওয়া পর্ব হিসেবে রেকর্ড গড়েছিল। পরে ১৯৮৬ সালেও ‘ডক্টর হু’-র অন্য এক সিজনে ফেরেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন এই প্রবীণ তারকা। ড্যানিয়েল ক্রেগ অভিনীত জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমায় এক বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

এ ছাড়া ‘রেবেকা’, ‘ক্যাজুয়ালটি’, ‘পিপ শো’ এবং ‘মিডসোমার মার্ডারস’-এর মতো জনপ্রিয় ব্রডকাস্ট নাটকে তার পারফরম্যান্স প্রশংসিত হয়।

২০১৭ সালে কালজয়ী ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সপ্তম সিজনের ফাইনালে ‘হাই সেপ্টন মেনার্ড’ চরিত্রটিই ছিল তার অভিনয় জীবনের শেষ টেলিভিশন কাজ। টমের প্রয়াণে ব্রিটিশ বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

টম চ্যাডবনগেম অব থ্রোনসমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু