Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

হোমারের মহাকাব্য নিয়ে নোলানের সিনেমা, কেন এত বিতর্ক?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১৫
হোমারের মহাকাব্য নিয়ে নোলানের সিনেমা, কেন এত বিতর্ক?

১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য ওডিসি’

বিশ্ববিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান সিনেমা বানানো মানেই বিশ্ব জুড়ে তুমুল হইচই। তার শেষ সিনেমা ‘ওপেনহেইমার’ দিয়ে অস্কার জেতার পর, এবার তিনি হাত দিয়েছেন গ্রিক ইতিহাসের সবচেয়ে বড় মহাকাব্য হোমারের ‘দ্য ওডিসি’-তে।

ম্যাট ডেমন ও জেনডায়ার মতো মেগা তারকাদের নিয়ে তৈরি এই সিনেমাটি ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবি হলেও, মুক্তির আগেই এটি আন্তর্জাতিক মহলে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। তলোয়ার আর রূপকথার এই সিনেমাটি নিয়ে কেন এত বিতর্ক?

সিনেমার ট্রেলার ও কাস্টিং সামনে আসার পর থেকেই রক্ষণশীল দর্শকরা ক্ষোভে ফেটে পড়েছেন। হোমারের মূল কাব্যে ‘ট্রয়ের হেলেন’-কে শ্বেতাঙ্গ বা ফর্সা হিসেবে বর্ণনা করা হলেও নোলান এই চরিত্রে কাস্ট করেছেন বিখ্যাত কৃষ্ণাঙ্গ অভিনেত্রী লুপিতা ইয়ংও-কে। অনেকেই ২০০৪ সালের ‘ট্রয়’ সিনেমায় ব্র্যাড পিট ও ডায়ান ক্রুগারের কাস্টিংয়ের দোহাই দিয়ে নোলানের সিদ্ধান্তের সমালোচনা করছেন।

এমনকি ডানপন্থী ব্লগার ম্যাট ওয়ালশ ও প্রযুক্তি বিলিয়নিয়ার ইলন মাস্কও নোলানের এই সিদ্ধান্তকে ‘বর্ণবাদী তকমা পাওয়ার ভয়’ বলে কটাক্ষ করেছেন। এর জবাবে লুপিতা ইয়ংও স্পষ্ট জানিয়েছেন, ‘এটি একটি রূপকথার গল্প। আমাদের কাস্ট পুরো বিশ্বের প্রতিনিধিত্ব করছে।’

তবে গ্রিক ও ব্রিটিশ সাংবাদিকদের একাংশ আবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গ্রিসের নিজস্ব মহাকাব্যে কোনো গ্রিক অভিনেতাকেই রাখা হয়নি! এ ছাড়া সিনেমায় একজন রূপান্তরকামী অভিনেতা এলিয়ট পেজ এবং র‍্যাপার ট্র্যাভিস স্কটকে কাস্ট করা নিয়েও বিতর্ক কম হয়নি।

সিনেমার ট্রেলার প্রকাশের পর আরেকটি বড় ধাক্কা ছিল অভিনেতাদের আমেরিকান উচ্চারণ এবং আধুনিক কথ্য ভাষার ব্যবহার। যেমন— স্পাইডার-ম্যান খ্যাত টম হল্যান্ড প্রাচীন রাজকীয় কায়দায় ‘ফাদার’ সম্বোধন না করে তার চেনা স্পাইডার-ম্যানের গলায় বলে ওঠেন, ‘মাই ড্যাড ইজ কামিং হোম’।

এটি দেখে অনেক দর্শকই মজা করে কমেন্ট করেছেন, ‘শুনতে মনে হচ্ছে প্রাচীন গ্রিসের কোনো যোদ্ধা নয়, বরং স্টারবাক্স কফি শপের বাইরে দাঁড়িয়ে দুই আমেরিকান বন্ধু আড্ডা দিচ্ছে!’

আরও পড়ুন

‘বিগ বস’ তারকা গৌরবের সঙ্গে বিচ্ছেদের পথে আকাঙ্ক্ষা

২৮ জুন ২০২৬

তবে বিশেষজ্ঞরা বলছেন, হলিউডের একটা পুরনো ট্রেন্ড হলো প্রাচীন রোমান বা গ্রিকদের সবসময় ব্রিটিশ রাজকীয় উচ্চারণে কথা বলাতে হবে। কিন্তু বাস্তবে প্রাচীন গ্রিকরা তো আর আধুনিক ব্রিটিশ বা আমেরিকানদের মতো কথা বলত না! যেহেতু ‘ওডিসি’ মূলত মুখে মুখে প্রচলিত গল্প ছিল, তাই কথ্য ভাষার ব্যবহার হোমারের মূল চেতনার কাছাকাছিই হতে পারে।

ট্রেলারে দেখা গেছে, সিনেমায় ‘অ্যাগামেমনন’ চরিত্রে অভিনয় করা বেনি সাফদির বর্ম বা আর্মার দেখতে অনেকটাই হলিউডের সুপারহিরো ‘ব্যাটম্যান’-এর পোশাকের মতো লাগছে।

আবার ওডেসিয়াসের নৌকাটিকে ‍গ্রিক নৌকার চেয়ে ভাইকিং জাহাজের মতো বেশি মনে হচ্ছে। রূপকথার সিনেমা হলেও দর্শকরা চাইছেন সবকিছু যেন একদম নিখুঁত ও বাস্তবসম্মত হয়।

ক্রিস্টোফার নোলানের সিনেমা মানেই কোটি কোটি ডলারের প্রজেক্ট এবং বিশাল সাংস্কৃতিক ঘটনা। নোলানের সিনেমার রাজনীতি বা দর্শন সবসময় একপেশে হয় না; সেখানে বামপন্থী ও ডানপন্থী উভয় মতাদর্শের মানুষই নিজেদের পছন্দের উপাদান খুঁজে পায়।

অতীতে তার ‘ব্যাটম্যান’ ট্রিলজিকে রক্ষণশীলরা নিজেদের ঘরানার মনে করায়, এবার ‘দ্য ওডিসি’তে নোলানের প্রগতিশীল বা মডার্ন টাচ দেখে তারা কিছুটা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।

তবে সমালোচনা যাই হোক না কেন, নোলান ঘরানার বাইরে গিয়ে নিজের মতো করে সিনেমা বানাতে ভালোবাসেন। আর এই বিশাল ক্যানভাস, সাহিত্যিক আভিজাত্য এবং কাস্টিংয়ের চমকের কারণেই আগামী ১৭ই জুলাই প্রেক্ষাগৃহে যখন ‘দ্য ওডিসি’ মুক্তি পাবে, তখন দর্শক যে হলমুখী হবেন— তা বলাই বাহুল্য!

দ্য ওডিসিক্রিস্টোফার নোলানটম হল্যান্ডহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ