Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

মেরিল স্ট্রিপের সিনেমায় বদলে যাওয়া সাংবাদিকতা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২০:৪৮
মেরিল স্ট্রিপের সিনেমায় বদলে যাওয়া সাংবাদিকতা

২০০৬ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ এত ব্যাপকভাবে বিশ্বজুড়ে জনপ্রিয় হবে, তা কখনো কল্পনাও করেননি হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিল স্ট্রিপ।

বহু প্রতীক্ষিত সিক্যুয়েলও একইভাবে দর্শকদের মন জয় করবে—এমনটি আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

‘এটি নারী ও তরুণীদের মধ্যে খুব জনপ্রিয় হবে, কিন্তু এর বাইরেও এত বড় পরিসরে সাফল্য পাওয়া সত্যিই অবাক করেছে। অনেক পুরুষও আমার কাছে এসে বলেছেন, তারা এই চরিত্রটি বুঝতে পেরেছেন—এটা আমার জন্য অনেক বড় ব্যাপার’—দক্ষিণ কোরিয়ার সিউলে এক প্রমোশনাল অনুষ্ঠানে বলছিলেন স্ট্রিপ।

নতুন ছবিতে আবারও মিরান্ডা প্রিস্টলি চরিত্রে দেখা যাবে স্ট্রিপকে, যিনি এখনো ‘রানওয়ে’ ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। তবে সময় বদলে যাওয়ায় মিডিয়া ইন্ডাস্ট্রির দ্রুত পরিবর্তনের সঙ্গে টিকে থাকার লড়াইও তার চরিত্রে যুক্ত হয়েছে। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েও ফিরছেন অ্যান্ডি স্যাকস চরিত্রে। এবার তিনি একজন অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিক, যিনি দীর্ঘ দুই দশক পর আবারও প্রিস্টলির সঙ্গে পেশাগতভাবে যুক্ত হন।

‘দুই সিনেমার মধ্যে ২০ বছরের ব্যবধান গল্পের জন্য আদর্শ সময় এনে দিয়েছে। প্রথম ছবিতে অ্যান্ডি ছিল ২২ বছরের তরুণী, যার মাথায় অনেক আইডিয়া থাকলেও বাস্তব অভিজ্ঞতা কম ছিল। এখন সে ২০ বছর জীবন কাটিয়েছে, অভিজ্ঞতা অর্জন করেছে, আত্মবিশ্বাস পেয়েছে, আবার কিছুটা বিনয়ও এসেছে’—উল্লেখ করেন হ্যাথাওয়ে।
তার মতে, প্রথম সিনেমাটি তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছিল।

‘এই সিনেমা আমার জন্য অনেক দরজা খুলে দিয়েছে। এটি দর্শকদের সঙ্গে আমার সম্পর্ক বুঝতে সাহায্য করেছে, যার ফলে আমি আরও ঝুঁকি নিতে পেরেছি এবং ভিন্নধর্মী চরিত্র বেছে নিতে সাহস পেয়েছি’—যোগ করেন হ্যাথাওয়ে।
স্ট্রিপ প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে বলেছেন, ‘প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল আইফোন আসার আগের বছর। আজ আপনারা যে ফোনটি পকেটে রাখেন, সেটি পুরো প্রকাশনা ও মিডিয়া জগৎ বদলে দিয়েছে। ঠিক সেই পরিবর্তনের মধ্যেই এই সিক্যুয়েলের গল্প দাঁড়িয়ে আছে।’

সিনেমার বার্তা নিয়ে প্রশ্ন করা হলে পরিষ্কার করেন স্ট্রিপ। ‘কোনো নির্দিষ্ট বার্তা চাপিয়ে দিতে চাই না। দর্শকরা এসে শুধু বিনোদন নিন, আবার একই সঙ্গে আমাদের সময়ের কিছু গুরুত্বপূর্ণ বাস্তবতাও অনুভব করুন—আমি চাই মানুষ নিজের মতো করে অর্থ খুঁজে নিক।’

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া সফরের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন দুই অভিনেত্রীই। স্ট্রিপ জানালেন, লস অ্যাঞ্জেলেসে বহু বছর ধরে কোরিয়ান বারবিকিউ উপভোগ করলেও সিউল সফর তার জন্য বিশেষ আনন্দের।

শহরে আরও সময় কাটাতে পারলে ভালো হতো—বিশেষ করে স্টারফিল্ড লাইব্রেরি ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন হ্যাথাওয়ে।

সূত্র : কোরিয়া হেরাল্ড

অভিনেত্রীমেরিল স্ট্রিপহ্যাথাওয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে