Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

শুটিং সেটে পরিচয়, পর্দার বাইরেও প্রেমে জড়িয়েছিলেন হলিউডের যে ৮ জুটি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৯:৫১
শেয়ার করুন:
শুটিং সেটে পরিচয়, পর্দার বাইরেও প্রেমে জড়িয়েছিলেন হলিউডের যে ৮ জুটি

১৯৫৩ সালে লুসিল বল ও দেশি আরনাজ; ১৯৫৮ সালে পল নিউম্যান ও জোয়ান উডওয়ার্ড। ছবি: মাইকেল ওকস আর্কাইভস/গেটি; স্ক্রিন আর্কাইভস/গেটি

হলিউডের অনেক প্রেমের গল্পের শুরু হয়েছে সিনেমার শুটিং সেটে। পর্দায় প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে বাস্তব জীবনেও একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছেন অনেক তারকা। কারও সেই সম্পর্ক গড়িয়েছে দীর্ঘ দাম্পত্যে, আবার কারও প্রেমের গল্প শেষ হয়েছে বিচ্ছেদ কিংবা মৃত্যুর মধ্য দিয়ে। পুরনো হলিউডের এমনই আট জুটির গল্প তুলে ধরেছে মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী পিপল। আগামীর সময়ের পাঠকদের জন্য তুলে ধরা হলো সেই গল্প।

লরেন ব্যাকল ও হামফ্রে বোগার্ট

১৯৪৩ সালে ‘টু হ্যাভ অ্যান্ড টু হ্যাভ নট’ সিনেমার শুটিংয়ে পরিচয় হয় লরেন ব্যাকল ও হামফ্রে বোগার্টের। তখন ব্যাকলের বয়স মাত্র ১৯ বছর। অন্যদিকে বোগার্ট বিবাহিত ছিলেন। পরবর্তী সময়ে বোগার্টের বিবাহবিচ্ছেদ হলে ১৯৪৫ সালের ২১ মে বিয়ে করেন তারা। সংসারে আসে দুই সন্তান স্টিফেন ও লেসলি। ১৯৫৭ সালে ক্যানসারে বোগার্টের মৃত্যু পর্যন্ত একসঙ্গে ছিলেন এই জুটি।

১৯৯৭ সালে প্যারেড ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ব্যাকল জানিয়েছিলেন, বোগার্ট তাকে বিয়ের আগে একটি শর্ত দিয়েছিলেন। অভিনয়জীবনের চেয়ে সংসারকে বেশি গুরুত্ব দিতে হবে। ব্যাকলের ভাষায়, ‘তিনি আমাকে বিয়ে করতেন না, যদি না আমি তার শর্ত মেনে নিতাম।’

পল নিউম্যান ও জোয়ান উডওয়ার্ড

হলিউডের দীর্ঘস্থায়ী দাম্পত্যের উদাহরণ হিসেবে প্রায়ই উঠে আসে পল নিউম্যান ও জোয়ান উডওয়ার্ডের নাম। ১৯৫৩ সালে ব্রডওয়ের নাটক ‘পিকনিক’-এ অভিনয়ের সময় তাদের পরিচয় হয়। তবে প্রেমের সম্পর্ক শুরু হয় ১৯৫৭ সালে ‘দ্য লং, হট সামার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়। ১৯৫৮ সালের ২৯ জানুয়ারি লাস ভেগাসে বিয়ে করেন তারা। তাদের তিন কন্যাসন্তান রয়েছে। ২০০৮ সালে নিউম্যানের মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৫০ বছর একসঙ্গে সংসার করেছেন এই জুটি।

জুডি গারল্যান্ড ও ভিনসেন্ট মিনেলি

‘দ্য উইজার্ড অব অজ’ সিনেমায় ডরোথি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া জুডি গারল্যান্ডের সঙ্গে পরিচালক ভিনসেন্ট মিনেলির পরিচয় হয় ১৯৪৪ সালে ‘মিট মি ইন সেন্ট লুইস’ সিনেমার সেটে। পরের বছর বিয়ে করেন তারা। ১৯৪৬ সালের ১২ মার্চ তাদের কন্যা লায়জা মিনেলির জন্ম হয়। তবে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা জটিলতায় তাদের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়। ১৯৫১ সালে বিচ্ছেদ ঘটে এ জুটির।

২০২৪ সালের অক্টোবরে ইন্টারভিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মা-বাবার বিচ্ছেদ নিয়ে কথা বলেন লায়জা মিনেলি। তিনি বলেন, ‘তাদের বিচ্ছেদ হওয়ায় আমাকে দুজনের মধ্যে যাতায়াত করতে হতো। তবে আমি দুজনকেই অনেক ভালোবাসতাম।’

ক্লার্ক গেবল ও ক্যারোল লম্বার্ড

১৯৩২ সালে ‘নো ম্যান অব হার ওন’ সিনেমার শুটিংয়ে পরিচয় হয় ক্লার্ক গেবল ও ক্যারোল লম্বার্ডের। তবে পরিচয়ের কয়েক বছর পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৩৯ সালের মার্চে বিয়ে করেন তারা। কিন্তু ১৯৪২ সালে বিমান দুর্ঘটনায় লম্বার্ডের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পর দীর্ঘদিন এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি গেবল। ১৯৫৭ সালে স্যাটারডে ইভনিং পোস্টকে তিনি বলেছিলেন, ‘ক্যারোলের প্রতি এবং আমার জীবনে তার অবস্থানের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। বিষয়টি আমি নিজের মধ্যেই রাখতে চাই।’

ক্যাথরিন হেপবার্ন ও স্পেন্সার ট্রেসি

১৯৪২ সালে ‘ওম্যান অব দ্য ইয়ার’ সিনেমার সেটে পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়ান ক্যাথরিন হেপবার্ন ও স্পেন্সার ট্রেসি। কখনো বিয়ে না করলেও ২৫ বছরের বেশি সময় একসঙ্গে ছিলেন তারা। পরবর্তী সময়ে একসঙ্গে ৯টি সিনেমায় অভিনয় করেন এই জুটি। ১৯৬৭ সালে ট্রেসির মৃত্যুর আগ পর্যন্ত তাদের সম্পর্ক বজায় ছিল। ১৯৯১ সালে নিজের আত্মজীবনীতে হেপবার্ন লিখেছিলেন, তিনি ট্রেসিকে ভালোবাসতেন এবং তার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত ছিলেন।

লুসিল বল ও দেশি আরনাজ

১৯৪০ সালে ‘টু মেনি গার্লস’ সিনেমার সেটে পরিচয় হয় অভিনেত্রী লুসিল বল ও দেশি আরনাজের। পরিচয়ের প্রায় ছয় মাসের মধ্যেই বিয়ে করেন তারা। ১৯৫০ সালে প্রতিষ্ঠা করেন নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেসিলু প্রোডাকশনস’। পরের বছরই শুরু হয় জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘আই লাভ লুসি’। সেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তারা। তাদের দুই সন্তান লুসি ও দেশি জুনিয়র। ১৯৬০ সালে বিচ্ছেদ হলেও পরবর্তী জীবনেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল।

লুসিল ও দেশির মেয়ে লুসি আরনাজ ২০২২ সালে পিপলকে বলেছিলেন, ‘শেষ পর্যন্ত তারা একে অপরকে ভালোবেসেছিলেন।’

কার্ক ডগলাস ও অ্যান ডগলাস

১৯৫৩ সালে প্যারিসে ‘অ্যাক্ট অব লাভ’ সিনেমার সেটে পরিচয় হয় অভিনেতা কার্ক ডগলাস ও প্রচারকর্মী অ্যান বাইডেন্সের। তখন দুজনই অন্য সম্পর্কে ছিলেন। পরবর্তী সময়ে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয় তাদের। ১৯৫৪ সালে লাস ভেগাসে বিয়ে করেন তারা। তাদের দুই ছেলে এরিক ও পিটার। কার্কের প্রথম সংসারের সন্তান জোয়েল ও মাইকেলও পরিবারে ছিলেন। ২০২০ সালে কার্ক ডগলাসের মৃত্যুর আগ পর্যন্ত তাদের দাম্পত্য অটুট ছিল। পরের বছর ২০২১ সালে ১০২ বছর বয়সে মারা যান অ্যান।

অ্যানের মৃত্যুর পর সৎমায়ের স্মৃতিচারণা করে মাইকেল ডগলাস বলেছিলেন, ‘তিনি আমাদের সবার মধ্যে, বিশেষ করে বাবার মধ্যে, সেরাটা বের করে এনেছিলেন। অ্যানের সমর্থন ও অংশীদারত্ব ছাড়া বাবা কখনোই এমন ক্যারিয়ার গড়তে পারতেন না।’

বেটি ডেভিস ও গ্যারি মেরিল

১৯৫০ সালে ‘অল অ্যাবাউট ইভ’ সিনেমার সেটে পরিচয় হয় বেটি ডেভিস ও গ্যারি মেরিলের। একই বছরের জুলাইয়ে বিয়ে করেন তারা। দত্তক নেন মার্গট ও মাইকেল নামের দুই সন্তানকে। এ ছাড়া আগের সংসারে বেটি ডেভিসের একটি কন্যাসন্তান ছিল, যাকে বিয়ের পর দত্তক নেন মেরিল। একসঙ্গে আরও কয়েকটি কাজ করলেও শেষ পর্যন্ত ১৯৬০ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

লুসিল বলদেশি আরনাজহলিউড জুটিপ্রেমসম্পর্কতারকাদের প্রেমহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’