মৌলিক প্রেমের গল্প নিয়ে আসছেন রায়হান রাফি

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নির্মাতা রায়হান রাফি ও আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান
সমকালীন বাংলা চলচ্চিত্রের আলোচিত নির্মাতা রায়হান রাফি এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন মৌলিক প্রেমের গল্পের সিনেমা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান আশা মাল্টিমিডিয়া ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক অনাড়ম্বর সংবাদ সম্মেলন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই যৌথ প্রযোজনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান ও নির্মাতা রায়হান রাফি।
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতিযোগিতায় বাংলাদেশের চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’
২০ নভেম্বর ২০২৬
তুফান’, ‘সুড়ঙ্গ’ ও ‘দামাল’-এর মতো ব্যবসাসফল ও আলোচিত সিনেমা নির্মাণের পর এবার রোমান্টিক ঘরানার গল্প নিয়ে হাজির হচ্ছেন রায়হান রাফি। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকাশ রহমান জানান, দেশীয় দর্শকদের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী ও আন্তর্জাতিক দর্শকদের কাছে মানসম্মত বাংলা সিনেমা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাংলা সিনেমাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নতুন এই সিনেমায় বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নির্মাতা রায়হান রাফি ও আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান সিনেমাটির নির্মাণ পরিকল্পনা ও আন্তর্জাতিক পরিবেশনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সিনেমাটির নাম, প্রধান অভিনয়শিল্পীদের তালিকা এবং শুটিং শুরুর তারিখ শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানান তারা।




