বিজ্ঞাপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সাফল্যের পর এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে নামছেন
আদনান আল রাজীব। তিনি এর নাম রেখেছেন ‘অপলক’। তার সাক্ষাৎকার নিয়েছেন জনি হক
আপনার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ‘অপলক’ প্রযোজনা করছে কারা?
‘ফ্রেম পার সেকেন্ড’ ব্যানার থেকে সিনেমাটি হচ্ছে। আমরা নিজেদের সম্মানী না নিয়ে সেই অর্থ এতে বিনিয়োগ করছি। বলতে পারেন, এটা আমাদের একটা সম্মিলিত উদ্যোগ। সিনেমা করার ইচ্ছা আর গল্পটার ওপর বিশ্বাস থেকেই সবাই একত্র হয়েছি। প্রযোজনার জায়গাটা আমরা উন্মুক্ত রেখেছি। কেউ গ...