Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সফল বৈবাহিক জীবনের মন্ত্র জানালেন মাধবন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০২
সফল বৈবাহিক জীবনের মন্ত্র জানালেন মাধবন

আর. মাধবন ও তার স্ত্রী সারিতা

গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের প্রেম, পরকীয়া আর ডিভোর্সের খবর যেখানে নিত্যদিনের ব্যাপার, সেখানে দীর্ঘ ২৭ বছর ধরে এক নারীর প্রেমে মগ্ন থেকে বলিউডে অনন্য নজির গড়েছেন সবার প্রিয় ‘ম্যাডি’ থুড়ি আর. মাধবন। ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ বা ‘থ্রি ইডিয়টস’ খ্যাত এই চকোলেট বয় হিরোর প্রেমে একসময় হাবুডুবু খেত কোটি তরুণী। এক সময় বলছি কেন, ৫৬ বছর বয়সী এই অভিনেতার প্রেমে এখনও হাবুডুবু খায় তরুণীরা। কিন্তু এত গ্ল্যামার আর প্রলোভনের মাঝেও কীভাবে স্ত্রী সারিতার প্রতি এতটা অনুগত রইলেন অভিনেতা? সম্প্রতি এক সাক্ষাৎকারে অত্যন্ত মজাদার ও সৎ জবাবে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন মাধবন।
সাক্ষাৎকারে হাসতে হাসতে মাধবন নিজেকে একজন ‘ডরপোক মাদ্রাজি মিডল ক্লাস ম্যান’ বলে দাবি করেন। ইন্ডাস্ট্রির রূপবতী নায়িকাদের সাথে কাজ করা প্রসঙ্গে তিনি অকপটে স্বীকার করেন, ‘সুন্দর মেয়ে দেখলে আমারও ভালো লাগে, আকর্ষণ বোধ করি। কিন্তু দিনশেষে আমি ওই ঝামেলায় যেতে চাই না। বাইরে রাত কাটিয়ে স্ত্রীকে মিথ্যা অজুহাত দেওয়ার চেয়ে, চুপচাপ ঘরে ফিরে বউকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমানো অনেক সহজ! বিশ্বস্ত থাকাটা আসলে আমাদের পারিবারিক রক্তেই আছে।’

আরও পড়ুন

বিলিয়ন ডলার ক্লাবে ‘মারিও’

০৮ জুন ২০২৬

মাধবন আরও জানান, তার ফোনের পাসওয়ার্ড থেকে শুরু করে ব্যাংকের সব আর্থিক লেনদেন, সবকিছুর নিয়ন্ত্রণ তাঁর স্ত্রী সারিতার হাতে। ফলে লুকোচুরি করার কোনো সুযোগই নেই!


ক্যারিয়ারের শুরুতে যখন মাধবন তুমুল জনপ্রিয়, তখন অনেকেই তাকে ক্যারিয়ার বাঁচানোর স্বার্থে ‘বিবাহিত’ পরিচয় লুকিয়ে রাখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু মাধবন তা না করে বুক ফুলিয়ে সারিতাকে সবার সামনে নিয়ে আসেন। শুটিংয়ে ভালোবাসার পরীক্ষা প্রসঙ্গে নিজের মেন্টর ও কিংবদন্তি পরিচালক মণি রত্নমের একটি পরামর্শের কথা শেয়ার করেন মাধবন। মণি রত্নম তাকে বলেছিলেন, ‘যখন কোনো সম্পর্ক সুন্দরভাবে চলছে, তখন পার্টনার তোমাকে কতটা ভালোবাসে তা যাচাই করার জন্য অকারণে বারবার পরীক্ষা নিতে যেও না। এই পরীক্ষার জেদই অনেক সময় সুন্দর সম্পর্কগুলো ভেঙে দেয়।’


এরপর থেকেই মাধবন আউটডোর শুটিংয়ে সারিতাকে সাথে নিয়ে যেতেন, যাতে নিজেকে কোনো প্রলোভনের মুখে পড়তে না হয়। এমনকি মেয়ে ভক্তদের পাঠানো ‘লাভ লেটার’গুলোও তিনি বাসায় এসে স্ত্রীর সাথে বসে মজা করে পড়তেন!

১৯৯৯ সালের ৬ জুন সারিতার হাত ধরেছিলেন মাধবন। আজ ২০২৬ সালেও তাদের এই নিখাদ ও সৎ ভালোবাসার গল্প প্রমাণ করে যে, পারস্পরিক বিশ্বাস আর সততা থাকলে গ্ল্যামার ওয়ার্ল্ডের চকমকি আলোও একটি সুন্দর পরিবারকে স্পর্শ করতে পারে না।


সারিতাআর. মাধবনবিয়েসম্পর্কবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে