তরুণ থেকে বৃদ্ধ
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা জন আব্রাহাম
বলিউড অভিনেতা জন আব্রাহাম বড় ধরনের শারীরিক রূপান্তর করছেন। রোহিত শেঠির নতুন সিনেমা ‘মারিয়া আইপিএস’-এ অভিনয়ের জন্য তার এই প্রস্তুতি। এতে পুলিশ কর্মকর্তা রাকেশ মারিয়ার জীবনের প্রায় ৪০ বছরের গল্প তুলে ধরা হবে। সিনেমায় ২০ ও ৩০-এর দশকের প্রেক্ষাপটে নিজেকে মানিয়ে নিতে শরীরের পেশি বাড়িয়েছেন ৫৩ বছর বয়সী এই তারকা। অন্যদিকে পঞ্চাশ ও ষাটের দশকের সময় রাকেশ মারিয়া যেমন ছিলেন, নিজেকে তেমন দেখাতে ওজন কমিয়ে ছিপছিপে শারীরিক গড়ন তৈরি করেছেন তিনি। এর আগে কোনো সিনেমার জন্য এত রূপান্তর করেননি তিনি। ২০২৫ সালের জুলাইয়ে সিনেমাটির শুটিং শুরু হয়। আগামী বছর এটি মুক্তি পাওয়ার কথা।






