Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

তাবুকে দেখে হিংসা হতো সোনালীর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৫:২০
তাবুকে দেখে হিংসা হতো সোনালীর

তাবুকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সোনালী কুলকার্নির

পুরস্কারের মঞ্চে তারকারা যখন একে অপরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান, পর্দার পেছনের আসল অনুভূতিটা কি সবসময় তেমনই থাকে? নাকি সেখানেও ভর করে হিংসা আর ক্ষোভ? সম্প্রতি এই চিরন্তন সত্যটি নিয়ে একদম অকপট ও বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন বলিউডের গুণী অভিনেত্রী সোনালী কুলকার্নি।

নব্বইয়ের দশকে সহঅভিনেত্রী তাবুর ওপর তিনি এতটাই রেগে গিয়েছিলেন এবং হিংসা করেছিলেন যে, নিজের নিরাপত্তাহীনতা ঢাকতে সিনেমা হলে গিয়ে তাবুর ছবি দেখতে বাধ্য হয়েছিলেন!

ঘটনাটি ১৯৯৭ সালের। সেই বছর গুলজারের কালজয়ী সিনেমা ‘মাচিস’-এর জন্য ক্যারিয়ারের প্রথম ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তাবু।

অন্যদিকে সেই বছরই অমল পালেকরের ‘দাইরা’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে জাতীয় পুরস্কারের অন্যতম প্রধান দাবিদার ছিলেন সোনালী কুলকার্নি। কিন্তু শেষ মুহূর্তে পুরস্কারটি তাবুর ঝুলিতে চলে যাওয়ায় ভেঙে পড়েছিলেন সোনালী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই যন্ত্রণাদায়ক মুহূর্তের স্মৃতিচারণ করে সোনালী বলেছেন, ‘পুরস্কার হাতছাড়া হওয়ার পর আমি মোটেও ইতিবাচক ছিলাম না। বরং আমি তাবুর ওপর প্রচণ্ড রেগে গিয়েছিলাম এবং ওকে মারাত্মক হিংসা করতে শুরু করেছিলাম। শুধু তাবু নয়, সেই সময়ে যারা পুরস্কার পাচ্ছিল, সবার প্রতিই আমার মনে ক্ষোভ তৈরি হয়েছিল।’

সোনালী জানিয়েছেন, তখন তার একের পর এক সিনেমা জাতীয় পুরস্কারের ফাইনাল রাউন্ড পর্যন্ত গিয়েও শেষ মুহূর্তে বাদ পড়ে যেত। অন্য সব পুরস্কার পেলেও দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান না পাওয়ার আফসোস তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল।


আরও পড়ুন

বিটলসকে হারিয়ে গ্র্যামি জয়ী ডেভিড ক্লেটন-থমাস আর নেই

২৬ জুন ২০২৬

তাবুর জেতার পর নিজেকে সান্ত্বনা দিতে তখনকার এক বিখ্যাত লাইনের আশ্রয় নিয়েছিলেন সোনালী। তিনি ভাবতেন, তাবু তো ফিল্ম ইন্ডাস্ট্রিরই ঘরের মেয়ে তাই ও-ই পাবে!



তবে এই রাগ আর ঈর্ষাই সোনালীকে তাবুর আরও কাছাকাছি নিয়ে আসে। তাবুর প্রতি ক্ষোভ থেকেই তিনি সিনেমা হলে গিয়ে ‘মাচিস’ দেখার সিদ্ধান্ত নেন। আর সিনেমাটি দেখার পরেই ঘটে ম্যাজিক!

সোনালী বলেছেন, ‘যখন আমি স্ক্রিনে তাবুর অভিনয় দেখলাম, তার সেই শক্তিশালী পারফরম্যান্স আমার ভেতরের সব নিরাপত্তাহীনতা আর ছটফটানি দূর করে দিল। তার অভিনয় আমাকে স্তব্ধ করে দিয়েছিল, নিজের যোগ্যতা নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছিল। এরপর যখন আমি তার ‘অস্তিত্ব’ এবং ‘চাঁদনী বার’-এর মতো সিনেমাগুলো দেখি, আমি প্রতিবার তার প্রেমে পড়ে যাই।’

পরবর্তীতে ২০০২ সালে একটি মারাঠি শর্ট ফিল্মের জন্য জাতীয় পুরস্কারের মঞ্চে বিশেষ জুরি সম্মান পেয়েছিলেন সোনালী কুলকার্নি। তবে আজ আর কোনো ট্রফির পেছনে দৌড়ানোর ইচ্ছে নেই তার।

সোনালীর বর্তমান জীবনের একমাত্র বড় স্বপ্ন বা ‘উইশ লিস্ট’ হলো—যাকে একসময় হিংসে করেছিলেন, সেই পাওয়ারহাউজ অভিনেত্রী তাবুর সাথে স্ক্রিন শেয়ার করা!

তাবুসোনালী কুলকার্নিরবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ