Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ক্যাটরিনার শরীর নিয়ে সমালোচনা বন্ধ করুন : আলি জাফর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১১
ক্যাটরিনার শরীর নিয়ে সমালোচনা বন্ধ করুন : আলি জাফর

আলি জাফর ও ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর নারীদের শারীরিক পরিবর্তন একেবারেই স্বাভাবিক এক প্রক্রিয়া। অথচ সেই প্রাকৃতিক রূপ পরিবর্তন নিয়েই চরম বডি-শেমিংয়ের শিকার হতে হলো বলিউড কুইন ক্যাটরিনা কাইফকে। আম্বানিদের গণপতি উৎসবে সন্তান জন্মের পর প্রথমবার প্রকাশ্যে আসতেই একদল নেটিজেন ক্যাটরিনার ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে কুৎসিত ট্রল করা শুরু করেন।

তবে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে ক্যাটরিনার পাশে এসে দাঁড়িয়েছেন তার ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমার সহশিল্পী, পাকিস্তানি তারকা গায়ক ও অভিনেতা আলি জাফর।

সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় আলি জাফর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমাদের সবার নিজেদের দিকে তাকানো উচিত। পুরুষ হিসেবে সমাজ আমাদের যে সুযোগ-সুবিধা আর ভুয়া সৌন্দর্যের মানদণ্ড তৈরি করার অধিকার দিয়েছে, তা দিয়ে কোনো নারীকে বিচার করা সম্পূর্ণ অন্যায়। ক্যাটরিনা তার জীবন কীভাবে বাঁচবেন বা সন্তান প্রসবের পর তার শরীর কেমন হবে— তা ঠিক করার অধিকার কারও নেই।’

পুরুষ ও নারী উভয়ের ওপর তৈরি করা কৃত্রিম সৌন্দর্যের মানদণ্ডের সমালোচনা করে আলি জাফর আরও বলেন, ‘একসময় রেনেসাঁ যুগে নারীদেহের সৌন্দর্য প্রকাশের ধরণ ভিন্ন ছিল। এরপর এলো জিরো ফিগারের ভূত। এমনকি পুরুষের ক্ষেত্রেও সিক্স-প্যাক অ্যাবসের অবাস্তব প্রত্যাশা জুড়ে দেওয়া হয়, যা একেবারেই স্বাস্থ্যকর নয়। প্রতিটি মানুষের নিজস্ব সংগ্রাম রয়েছে। তাই কারও লুক নিয়ে সমালোচনা না করে আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত।’

আরও পড়ুন

‘ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি’, নতুন যাত্রার বার্তা রাশমিকার

১৭ সেপ্টেম্বর ২০২৬

তিনি পুরুষ সমাজকে উদ্দেশ্য করে স্পষ্ট বার্তা দেন— ‘সব নারীর একটি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ আছে। দয়া করে তাকে তার মতো বাঁচতে দিন, আর আপনারা নিজেদের জীবন নিয়ে থাকুন’।

গত বছরের নভেম্বরে ভিকি কৌশল ও ক্যাটরিনার ঘরে আসে তাদের পুত্র সন্তান বিহান। সন্তান জন্মের পর বেশ কিছুদিন লাইমলাইটের বাইরে থাকলেও সম্প্রতি গণেশ চতুর্থীর উৎসবে দেখা মেলে এই দম্পতির।

এর পরপরই নেটদুনিয়ায় ক্যাটরিনার গর্ভাবস্থার আগের ও পরের ছবি মিলিয়ে বিশ্রী মন্তব্য করা শুরু হয়। তবে শুধু আলি জাফরই নন, এর আগে অভিনেত্রী শিবালিকা ওবেরয়ও ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে কড়া ভাষায় বলেছিলেন, ‘কী হয়ে গেছে মানে? ভাই, সন্তান জন্ম দিলে শরীরে তো এমন পরিবর্তন আসবেই— এটাই তো মাতৃত্ব’।

ক্যাটরিনা ও আলি জাফরের ২০১১ সালের সুপারহিট ছবি ‘মেরে ব্রাদার কি দুলহান’-এর রসায়ন আজও ভক্তদের মনে তাজা। উরি হামলার পর ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনায় বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ বন্ধ হয়ে গেলেও, পুরনো বন্ধুর পাশে আলি জাফরের এমন অবস্থান মন জয় করে নিয়েছে ভক্তদের।

আলি জাফরক্যাটরিনা কাইফবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী