Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পপকর্ন

ডি বক্সে কথার খেলা

মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:৩১
ডি বক্সে কথার খেলা

(বাঁ থেকে) শ্রাবণ্য তৌহিদা নীল হুরেরজাহান মৌসুমী মৌ, ইন্দ্রানী নিশি ও মাহমুদা মাহা

ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মাঠের লড়াইকে কেন্দ্র করে প্রতিদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কথার খেলা জমিয়ে তুলছেন উপস্থাপকরা। এসব অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের অতিথিদের সঙ্গে দল, ম্যাচ ও তারকা খেলোয়াড়দের নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনায় রোমাঞ্চকর সময় কাটছে তাদের।

মৌসুমী মৌ সঞ্চালনা করছেন টি স্পোর্টসের ‘ওয়ার্ল্ড কাপ সিনড্রোম’ ও ডিবিসি নিউজের লাইভ অনুষ্ঠান ‘ওয়ার্ল্ড কাপ বাবলস’। নীল হুরেরজাহান ব্যস্ত সময় টিভির ‘ডি-বক্স’ নিয়ে। এটিএন বাংলার লাইভ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ ও চ্যানেল ওয়ানে ‘গোলের খেলা’ অনুষ্ঠান দুটি সঞ্চালনা করছেন শ্রাবণ্য তৌহিদা। টি স্পোর্টসে ‘ওয়ার্ল্ড কাপ সিনড্রোম’ সঞ্চালনা করছেন মাহমুদা মাহা। দীপ্ত টিভির ‘দীপ্ত ডি-বক্স’ প্রতিদিন সঞ্চালনা করছেন ইন্দ্রানী নিশি।

প্রিয় দল এবং জার্সি

ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক হলেও সঞ্চালনার সময় কিন্তু সাদা-আকাশি জার্সি পরেছেন মৌসুমী মৌ। বললেন, ‘আর্জেন্টিনার জার্সি পরার সময় আমার খুব কান্না পাচ্ছিল। ব্রাজিলের সমর্থক হয়ে ঘোর শত্রু আর্জেন্টিনার জার্সি পরলাম! এ আমি কী করলাম!’

ব্রাজিলকে নিয়ে তার একটু হতাশাও আছে, ‘অন্যান্য দলের তুলনায় ব্রাজিল পিছিয়ে। ফাইনাল পর্যন্ত যাবে বলে মনে হচ্ছে না। তবুও আমি ব্রাজিলের পক্ষে।’

ব্রাজিলের আরেক সমর্থক নীল হুরেরজাহান বললেন, ‘ব্রাজিল আমার আবেগের নাম। আগের মতো দলটির ধারাবাহিকতা নেই। কিন্তু ব্রাজিল ছাড়তে পারব না। জীবনে প্রথম বিশ্বকাপ দেখেছিলাম ২০০২ সালে। সেই আসরে বিশ্বকাপ জিতেছে সেলেসাওরা। সেই যে তারা আমার মন কাড়ল, আর মায়া ছাড়তে পারিনি।’

শ্রাবণ্য তৌহিদার ছেলে আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্ত। শ্রাবণ্য জানালেন, একবার খেলা চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় মোবাইল অ্যাপ চালিয়ে তাকে খেলা দেখাতে হয়েছে। সে কী চেঁচামেচি তার!

ছোটবেলায় বাবার সঙ্গে বসে ছোটবেলা থেকেই ফুটবল দেখতেন মাহমুদা মাহা। সেই থেকে আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা। এবারের বিশ্বকাপে প্রিয় দলকে নিয়ে আশার কথা শোনালেন, ‘আর্জেন্টিনাকে বেশ গোছানো এবং লক্ষ্যপূরণে দৃঢ়প্রতিজ্ঞ মনে হয়েছে।’

কে জিতবে বিশ্বকাপ

বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন বেছে নেওয়ার ক্ষেত্রে শ্রাবণ্যর পছন্দের দল আর্জেন্টিনা। তিনি মনে করেন, ‘মেসি এখনো দুর্দান্ত ফর্মে আছে। পুরো দলের সমন্বয় ও বোঝাপড়া অনেক ভালো। তাই আর্জেন্টিনা অন্যতম শক্তিশালী।’

আর্জেন্টিনাকে ফেভারিট মনে করেন কি না— জানতে চাইলে মৌসুমী মৌ একগাল হেসে বলেন, ‘তারা আমাদের শত্রু! শত্রুকে এগিয়ে রাখার মানে হয় না।’ তিনি মনে করেন, নেদারল্যান্ডস এবারের আসরে অন্যতম হট ফেভারিট। এ ছাড়া স্পেন, ফ্রান্স ও জার্মানিকে শক্তিশালী দল হিসেবে দেখছেন তিনি।

ইন্দ্রানী নিশি আর্জেন্টিনার পক্ষে। তবে ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করেন তিনি।

নীল হুরেরজাহান বলেন, ‘বিশ্বকাপ এমন একটি মঞ্চ, যেখানে প্রতিটি ম্যাচেই চমক অপেক্ষা করে। কোন দল বিশ্বকাপ নেবে, আগে থেকে বলা সম্ভব নয়।’

একই অভিমত মাহমুদা মাহার, ‘টুর্নামেন্টের এই পর্যায়ে চূড়ান্ত ভবিষ্যদ্বাণী করা কঠিন। কারণ, গ্রুপ পর্বের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। সেসব ম্যাচের ফল দেখার পরই বোঝা যেতে পারে, কারা পৌঁছাবে ফাইনালে।’

বিনোদন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!