Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

আমার কোনো প্রেমিকা নেই: জায়েদ খান

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৭
আমার কোনো প্রেমিকা নেই: জায়েদ খান

জায়েদ খান

প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই চলচিত্রের জনপ্রিয় নায়ক জায়েদ খান। ২০০৮ সাল থেকে চলচ্চিত্রে সক্রিয় আছেন তিনি। ২৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং এক সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে ও সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে একাধিক প্রতিবেদনে জানা যায়, এসব খবরের অনেকটাই ভিত্তিহীন বলে দাবি করেছেন এই অভিনেতা নিজেই।


শোনা গেছে, তিনি নানা সময়ই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এখনো যুক্তরাষ্ট্রে প্রেম করছেন, এমনটাও কেউ কেউ বলছেন। তবে জায়েদ খান আগামীর সময়কে এ সম্ভাবনার কথা নাকচ করে দিলেন।


জানালেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই তার। জায়েদ খান বলেন, 'আমার আসলে কোনো প্রেমিকা নেই। যা ছড়িয়েছে তা বরাবরের মতোই গুজব। আপাতত বিয়েও করছি না, দেশের অবস্থা ভালো হবার অপেক্ষায় রয়েছি। দেশে ফেরার মতো অবস্থা তৈরি হলে, দেশে ফিরে গিয়েই বিয়ের চিন্তা করবো।'


২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার কারণে তিনি আর দেশে ফেরেননি। মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন তিনি।

জায়েদ খান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise