Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

মাউশি দুই টুকরো করার প্রস্তাব

নূর মোহাম্মদ
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৪:২৯
মাউশি দুই টুকরো করার প্রস্তাব

গ্রাফিকস: আগামীর সময়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে দুটি পৃথক অধিদপ্তর গঠনের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। তাদের যুক্তি, এতে সারা দেশে শিক্ষার গুণগত মানের যেমন উন্নয়ন হবে, তেমনি গতি আসবে প্রশাসনিক কর্মকাণ্ডে। অবশ্য শিক্ষা ক্যাডারের শিক্ষক-কর্মকর্তারা ঘোর বিরোধিতা করেছিলেন এ ধরনের প্রস্তাবের।

মাউশি ভাঙার পাশাপাশি জেলা প্রশাসকদের সুপারিশ, পাবলিক পরীক্ষায় নকল ও জালিয়াতি রোধে বাড়াতে হবে শাস্তির পরিধি; প্রয়োজনে সংস্কার করতে হবে আইন।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন যখন নকলবিরোধী বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন, ঠিক তখনই নকল ধরতে আরও দুটি ধারা নতুন করে আইনে সংযোজন করার প্রস্তাব দিলেন ডিসিরা। আজ রবিবার শুরু হওয়া জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে শিক্ষা খাত নিয়ে উঠে এসেছে এমন আরও কিছু প্রস্তাবনা ও সুপারিশ।
অবশ্য এসব প্রস্তাবে আছে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পের প্রতিফলন।

সম্মেলনে ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর’ (মাউশি)-কে ভেঙে মাধ্যমিক স্তরের জন্য পৃথক ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ গঠনের প্রস্তাব দেন ময়মনসিংহ ও জামালপুরের জেলা প্রশাসক। তাদের যুক্তি, বর্তমানে বিপুল সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি করা মাউশির একার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে শিক্ষার মান।

তবে শিক্ষা ক্যাডারের শিক্ষক-কর্মকর্তাদের জন্য বিষয়টি মেনে নেওয়া সহজ হবে না। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কাজ শুরু করলেও শিক্ষা ক্যাডারের শিক্ষক-কর্মকর্তাদের হুঁশিয়ারির পর এগোয়নি তা।

পিরোজপুর জেলা প্রশাসক তার প্রস্তাবে তুলে ধরেছেন প্রচলিত ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০’-তে ৮ ও ৯ ধারা যুক্ত করার বিষয়টি। তার দাবি, দেশের সব নিয়োগ ও ভর্তি পরীক্ষাকে পাবলিক পরীক্ষার আওতায় এনে জালিয়াতি ও নকল রোধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ, নিয়োগ ও ভর্তি পরীক্ষাগুলো পাবলিক পরীক্ষার সংজ্ঞায় অন্তর্ভুক্ত নয়। ফলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া যাচ্ছে না তাৎক্ষণিক শাস্তি।

পিরোজপুর জেলা প্রশাসকের সুপারিশ, আইনের ৮ নম্বর ধারা (উত্তরপত্র পরিবর্তন বা সংযোজন) এবং ৯ নম্বর ধারা (পরীক্ষার্থীদের সহায়তা করা) যেখানে বর্তমানে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে, সেগুলোকে করা হোক যুগোপযোগী ও কঠোর।

তার ভাষ্য, আইনটি সংস্কার করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জালিয়াতি চক্রের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারবেন, যা সহায়ক হবে শিক্ষার মানোন্নয়ন ও মেধার সঠিক মূল্যায়নে। পাশাপাশি সরকারের রাজনৈতিক ইশতেহার ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নেও সহায়ক হবে বলে মত তার।

সম্মেলনে পাঠদানের স্থানিক বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করতে শিক্ষকদের জন্য বিশেষ সুবিধা বা ভাতা চালুর প্রস্তাব দিয়েছেন তিনি। তার অভিমত, অভিজ্ঞ শিক্ষকরা সাধারণত শহর এলাকায় থাকতে পছন্দ করায় দুর্গম অঞ্চলে যে পাঠদানের বৈষম্য তৈরি হচ্ছে, তা নিরসনে ভাতার বিষয়টি রাখবে কার্যকর ভূমিকা।

এ ছাড়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য মাতৃভাষায় শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছেন শেরপুর ও সুনামগঞ্জের জেলা প্রশাসক। তারা সিলেট বিভাগের সব চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও বিদ্যমান বেসরকারি স্কুলগুলো জাতীয়করণের সুপারিশ করেছেন। তাদের ব্যাখ্যা, প্রস্তাবিত বিষয়টি সরকারের বৈষম্যহীন শিক্ষানীতির সঙ্গে সরাসরি সংগতিপূর্ণ।

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা স্থাপনের নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছেন নেত্রকোনা ও চাঁদপুরের জেলা প্রশাসক। তারা হাফেজিয়া মাদ্রাসার জন্য কেন্দ্রীয় বোর্ড গঠনের সুপারিশও করেছেন। আর নওগাঁর জেলা প্রশাসক দেশের সব হাফেজিয়া মাদ্রাসার শৃঙ্খলা ও শিক্ষকদের মানদণ্ড বজায় রাখতে একটি কেন্দ্রীয় বোর্ড গঠনের প্রস্তাব করেছেন, যে কমিটিতে থাকবেন আলেম-ওলামারা।

বগুড়া কৃষিভিত্তিক অর্থনীতির কেন্দ্র হওয়ায় সেখানে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি শিক্ষা ও দক্ষ জনবল তৈরির জন্য একটি কৃষি কলেজ প্রয়োজন বলে প্রস্তাব দেন বগুড়ার জেলা প্রশাসক।

নীলফামারী জেলা প্রশাসক সেই জেলায় পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবের পাশাপাশি পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, আবাসিক হল ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার প্রস্তাবও দিয়েছেন।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার সুপারিশ করেছেন নওগাঁর জেলা প্রশাসক। কৃষিপ্রধান জেলা হিসেবে নওগাঁয় কৃষিভিত্তিক কারিগরি ও প্রফেশনাল কোর্স চালুর সুপারিশও করেন ডিসি।

মাউশিসুপারিশপৃথক অধিদপ্তর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব