Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

উচ্চশিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার তিন প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২৩:১৮
শেয়ার করুন:
উচ্চশিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার তিন প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, যৌথ গবেষণা এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়নে তিনটি উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এসব উদ্যোগ বাস্তবায়নে ৩০ দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন, ৯০ দিনের মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু এবং ছয় মাসের মধ্যে অগ্রগতি পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ২০২৬ সালের অর্ধবার্ষিক সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান।

উদ্যোগ তিনটি হলো শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, যৌথ গবেষণা ও শিল্প বা সামাজিক সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়ন। এসব উদ্যোগে আগ্রহী বিশ্ববিদ্যালয়গুলোকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন এবং কাজের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান তিনি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্প খাতের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত করতে হবে। স্নাতকদের শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না; কর্মক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা, দলগতভাবে কাজ করা এবং নতুন উদ্যোগের মাধ্যমে বাস্তব সুফল তৈরির দক্ষতাও থাকতে হবে।

এ জন্য শিল্পপ্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ইন্টার্নশিপ, এসব প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রকল্প এবং উদ্যোক্তা তৈরির শিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তবে প্রত্যেক স্নাতককে উদ্যোক্তা হতে হবে, এমন নয় বলেও উল্লেখ করেন ইউজিসি চেয়ারম্যান।

গবেষণার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন, কৃষি, জনস্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানির মতো বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতায় যৌথ গবেষণার আহ্বান জানান তিনি। তার মতে, মৌলিক গবেষণার পাশাপাশি সাহিত্য, ইতিহাস ও দর্শনের মতো মানবিক বিদ্যার চর্চা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে বাস্তব সমস্যার সমাধানে গবেষণার প্রয়োগ বাড়ানো জরুরি। তবে এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা ও গবেষণার মান বজায় রাখতে হবে।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার বিষয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর করলেই সহযোগিতার সুফল পাওয়া যাবে না। যৌথ গবেষণা, শিক্ষক বিনিময়, যৌথ পাঠদান এবং পিএইচডি গবেষণায় যৌথ তত্ত্বাবধানের মাধ্যমে এসব সম্পর্ককে কার্যকর করতে হবে।

আরও পড়ুন

ঢাকা কলেজকে শীর্ষে নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

২০ নভেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও কথা বলেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, শিক্ষার্থীরা কোন কাজে এআই ব্যবহার করতে পারবে, ব্যবহারের তথ্য কীভাবে জানাবে এবং ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত থাকবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। এআইয়ের দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ও যুক্তি প্রকাশের সক্ষমতাও মূল্যায়ন করতে হবে। এ জন্য শিক্ষকদেরও নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মতামত নেওয়া, পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা, মূল্যায়ন পদ্ধতির উন্নয়ন এবং গবেষণায় সততা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন অধ্যাপক মামুন আহমেদ। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান শুধু র‍্যাঙ্কিং দিয়ে বিচার করা যায় না। শিক্ষার মান, ডিগ্রির গ্রহণযোগ্যতা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল যোগাযোগব্যবস্থা এবং একাডেমিক ও প্রশাসনিক সেবার মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে নারী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং বড় শহরের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সম্মেলনের একটি অধিবেশনে এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন নিয়েও আলোচনা হয়। এতে অংশ নেন সার্বিয়ার গ্লোবাল এডুকেশন ফিউচারসের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল লুকশা এবং কাজাখস্তানের আলমাটি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আসিলবেক কোঝাখমেতভ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন এবং আইএইউপির কোষাধ্যক্ষ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন ২ টি দেশের ১৫০ জন প্রতিনিধি।

 

শিক্ষাগবেষণাইউজিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি