Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে চার দিনের প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৩৩
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে চার দিনের প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ

ছবি: আগামীর সময়

বাংলাদেশে কমিউনিটিভিত্তিক প্যালিয়েটিভ কেয়ারে শিক্ষার্থী নেটওয়ার্ক গড়ে তোলা এবং এ বিষয়ে সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ।

‘কর্মজীবনের জন্য ২০ ঘণ্টার প্রশিক্ষণ’ শীর্ষক এই কর্মসূচি গত ২১, ২২, ২৪ ও ২৮ জুন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটির আয়োজন করে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি বাংলাদেশ (আইপিসিএস-বি), প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকা (বিএনডিএএনএ)।

প্রশিক্ষণে প্যালিয়েটিভ কেয়ারের মৌলিক ধারণা, কার্যকর যোগাযোগ দক্ষতা, কমিউনিটি অংশগ্রহণ, স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা, নার্সিং কেয়ার, আধ্যাত্মিক সহায়তা, সেবাদানকারীদের চ্যালেঞ্জ, সামাজিক, অর্থনৈতিক ও মানসিক বিষয়, মৃত্যু ও মৃত্যুপথযাত্রা, শোক এবং শোক-পরবর্তী সহায়তা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. নাঈম আহমেদ, অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ, ডা. নূরজাহান বেগম, ডা. মাহবুবা জাফরিন আহমদ, ডা. নিশা মর্তুজা, লায়লাতুল ফেরদৌস, রাহিমা আক্তার, শাহানা শারমীন, খালিদ আরাফাত অব্যয়, ডা. তাসনিম জেরিন, ডা. ওয়াই ওয়াই ম্রয় জন, ডা. মো. আশরাফ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া।

প্রশিক্ষণে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি, রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল কবীর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা।

প্যালিয়েটিভ কেয়ার এমন একটি সমন্বিত সেবাপদ্ধতি, যার মাধ্যমে নিরাময়-অযোগ্য রোগীদের শারীরিক কষ্ট, মানসিক যন্ত্রণা ও অন্যান্য ভোগান্তি লাঘব করে তাদের জীবনমান উন্নত করার চেষ্টা করা হয়। একই সঙ্গে রোগী ও তার পরিবারের জন্য প্রয়োজনীয় মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সহায়তাও নিশ্চিত করা হয়।

নটর ডেম বিশ্ববিদ্যালয়প্রশিক্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে