Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ঢাবিতে সমাবেশ

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২১:০৩
শেয়ার করুন:
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ঢাবিতে সমাবেশ

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।

আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সমাবেশের আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র সংগঠনের প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে গিয়ে কর্মসূচি ঘোষণা করার নজির নেই। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ তাদের নেত্রীর সঙ্গে পালিয়ে গিয়ে ভারত থেকে কর্মসূচি ঘোষণা করছে।’

বক্তব্যের একপর্যায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করেন ছাত্রদল সভাপতি। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ এবং ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। এখন ভারত থেকে আবারও একই ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রচেষ্টা ছাত্রদল মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।

গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হলেও গণতন্ত্রকামী সংগঠন ও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন বলে উল্লেখ করেন নাছির উদ্দীন। একইভাবে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিও দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের