Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ঢাবির ফারসি বিভাগ : চেয়ারম্যান নিয়োগে ‘স্বেচ্ছাচারিতার’ অভিযোগ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২০:৪৩
শেয়ার করুন:
ঢাবির ফারসি বিভাগ : চেয়ারম্যান নিয়োগে ‘স্বেচ্ছাচারিতার’ অভিযোগ

ছবি: আগামীর সময়

সরকার পরিবর্তন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনে দলীয়করণ, বৈষম্য ও স্বেচ্ছাচারিতার সংস্কৃতির পরিবর্তন হয়নি-দাবি ঢাবির ফারসি ও উর্দু বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবু মুসা মো. আরিফ বিল্লাহর।

আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১২ বছর চাকরি স্থায়ীকরণের ফাইল আটকে রাখা, পদোন্নতিতে বৈষম্য, নিয়োগে অনিয়ম এবং প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় এখনো ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও দলীয় বিবেচনায় পরিচালিত হচ্ছে। একই সঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্তকে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন সাবেক এই চেয়ারম্যান।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন অধ্যাপক আবু মুসা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যহীন পরিবেশ, ন্যায়বিচার ও প্রশাসনিক সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বরং আগের মতোই ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও দলীয় প্রভাবের ভিত্তিতে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

১২ বছর আটকে ছিল চাকরি স্থায়ীকরণের ফাইল

নিজের পেশাগত জীবনে বৈষম্যের চিত্র তুলে ধরেন অধ্যাপক আবু মুসা। বললেন, ঢাবি ফারসি ও উর্দু বিভাগে পড়াশোনা শেষে ১৯৯৩ সালে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। পরে ২০০৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি অর্জন করেন।

তার অভিযোগ, সহযোগী অধ্যাপক হিসেবে যোগদানের কয়েক মাসের মধ্যে চাকরি স্থায়ীকরণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও তৎকালীন প্রশাসন প্রায় ১২ বছর তার ফাইল আটকে রাখে।


আরও পড়ুন

দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

১২ নভেম্বর ২০২৬

তিনি বলেন, চাকরি স্থায়ীকরণের আবেদন করতে না পারায় দীর্ঘ ২৫ বছর চাকরি করেও অধ্যাপক পদে উন্নীত হতে পারেননি। অথচ তার কয়েকজন সাবেক শিক্ষার্থী দলীয় সুবিধা নিয়ে তুলনামূলক কম সময়ে অধ্যাপক হয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনিক ষড়যন্ত্র, বৈষম্য ও পেশাগত প্রতিবন্ধকতার মুখে একপর্যায়ে স্বেচ্ছায় অবসরে যেতে বাধ্য হন বলেও দাবি করেন তিনি।

ফারসি বিভাগ পুনর্গঠনে ভূমিকার পরও মূল্যায়ন নেই

অধ্যাপক আবু মুসা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি ও পাঠ্যক্রম আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফারসি পড়ার বাধ্যবাধকতার কারণে বিভাগটিতে শিক্ষার্থী ভর্তি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ইরানে বৃত্তি নিয়ে পড়াশোনা শেষে দেশে ফিরে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ফারসির পাশাপাশি আরবি ও উর্দুতে পড়াশোনা করা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ তৈরিতে ভূমিকা রাখেন।

পরবর্তী সময়ে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে ব্রিটিশ আমলের পাঠ্যক্রম পরিবর্তন এবং প্রথম বর্ষে ফারসি ভাষা শিক্ষা চালু করেন। এতে মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ তৈরি হয় এবং বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বাড়ে বলে জানান তিনি।

উপাচার্যের কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ

আধুনিক ভাষা ইনস্টিটিউটে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্বের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়েও প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ করেন তিনি। অধ্যাপক আবু মুসা বলেন, প্রথমদিকে ইনস্টিটিউটের পরিচালক তার আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে তৎকালীন উপাচার্যের হস্তক্ষেপে আবেদন জমা নেওয়া হয় এবং তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পান। তবে গত জুন থেকে তার মেয়াদ বৃদ্ধির আবেদন ঝুলে রয়েছে।


আরও পড়ুন

বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

১৮ নভেম্বর ২০২৬

এ বিষয়ে বর্তমান উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলে তাকে জানানো হয়, সিন্ডিকেট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত নয়। একপর্যায়ে উপাচার্যের কক্ষ থেকে তাকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।


নিয়োগ প্রক্রিয়ায় চৌর্যবৃত্তির অভিযোগ উপেক্ষার দাবি

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়েও গুরুতর অনিয়মের অভিযোগ তোলেন অধ্যাপক আবু মুসা। তার দাবি, গত ৪ ফেব্রুয়ারি বিজ্ঞাপিত অধ্যাপক পদে আবেদন করার পর প্রথমে তাকে অযোগ্য দেখিয়ে আবেদন বাতিলের চেষ্টা করা হয়। পরে রেজিস্ট্রার অফিসের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।

একই নিয়োগ প্রক্রিয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতাউল্লাহর আবেদন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, ওই অধ্যাপকের ছয়টি গবেষণা প্রবন্ধে চৌর্যবৃত্তির অভিযোগ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল। এ-সংক্রান্ত তথ্য বিভাগীয় চেয়ারম্যান ও নিয়োগসংক্রান্ত কমিটির কাছে পৌঁছানো হলেও ১৪ মে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় অভিযোগগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি।

অধ্যাপক আবু মুসার ভাষ্য, ওই সভায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুমিত আর রশিদকে ‘তুমি আবেদনকারী’ বলে সভা থেকে বের করে দেওয়া হয়। পরদিন ১৫ মে তিনি রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়ে বিচার দাবি করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাকে নিয়োগ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই এসব তৎপরতা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আহসানুল হাদীকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ায় প্রশ্ন

সংবাদ সম্মেলনে অধ্যাপক আবু মুসার অন্যতম প্রধান প্রতিবাদ ছিল ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়া নিয়ে।

তিনি বলেন, গত ১২ নভেম্বর থেকে ড. আহসানুল হাদীর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের কথা ছিল। কিন্তু কোনো পূর্ব অবগতি ছাড়াই তার বিরুদ্ধে অভিযোগ তুলে দায়িত্ব দেওয়া হয়নি। পরিবর্তে অধ্যাপক আবুল কালাম সরকারকে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক আবু মুসা প্রশ্ন তোলেন, আহসানুল হাদীর বিরুদ্ধে অভিযোগ থাকলে দায়িত্ব গ্রহণের আগে তাকে কেন জানানো হয়নি? গত ছয় মাসে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একজন শিক্ষককে দায়িত্ব থেকে বঞ্চিত করা ন্যায়বিচারের পরিপন্থী।

তিনি আরও বলেন, অধ্যাপক আবুল কালাম সরকার একাধিক প্রশাসনিক দায়িত্বে থাকায় বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটছে। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করে।
পুনর্বহালের আবেদনও নেয়নি বৈষম্য নিরসন কমিটি

নিজের চাকরিতে পুনর্বহালের আবেদন বৈষম্য নিরসন কমিটি গ্রহণ না করার বিষয়টিও তুলে ধরেন অধ্যাপক আবু মুসা। তিনি জানান, স্বেচ্ছায় অবসরে যাওয়ার কারণ দেখিয়ে তার আবেদনটি আমলে নেওয়া হয়নি। তবে তার দাবি, দীর্ঘদিনের বৈষম্য, পদোন্নতিতে বাধা ও প্রশাসনিক হয়রানিতে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় তিনি অবসরে যেতে বাধ্য হয়েছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে যোগ্যতা, গবেষণা, প্রকাশনা, শিক্ষাদানের অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও নৈতিকতাকে প্রাধান্য দিতে হবে। গবেষণাপত্রে চৌর্যবৃত্তি কিংবা নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।

অধ্যাপক আবু মুসা বলেন, সরকার পরিবর্তন হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনে দলীয় প্রভাবের সংস্কৃতি অব্যাহত থাকলে উচ্চশিক্ষার মান ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থা থেকে উত্তরণে নিজের পেশাগত জীবনে ঘটে যাওয়া অভিযোগগুলোর নিরপেক্ষ পর্যালোচনা, ড. আহসানুল হাদীর চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়চেয়ারম্যানচাকরিঢাবিড. আবু মুসা মো. আরিফ বিল্লাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার